ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জীবিত থাকতেই নিজের চল্লিশার আয়োজন, দাওয়াত ৬ হাজার মানুষকে নেপালে আকস্মিক বন্যায় ৩২০ ভারতীয় নাগরিক নিখোঁজ আবাসন সংকটে ২০তম এশিয়ান গেমস, বিপাকে আয়োজক জাপান নারীদের স্বাবলম্বী করতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ বদলাবে: সমাজকল্যাণমন্ত্রী কুষ্টিয়ায় পদ্মা নদীতে ফুটবল খেলতে গিয়ে মাদ্রাসাছাত্র নিখোঁজ বীরগঞ্জে বিপুল সার জব্দ, ম্যানেজারকে ৩ মাসের কারাদণ্ড চেলসিতে যোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল খুলনায় বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারে সচেতনতার আহ্বান খুলনায় বিদ্যুৎ সাশ্রয় ও সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

উল্লাপাড়ায় কৃষক হত্যা মামলায় নারীসহ ৬ জনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাওনা টাকা আদায়ের বিরোধে কৃষক ছানোয়ার হোসেনকে হত্যার দায়ে এক নারীসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার)।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—সলঙ্গা থানার চর বেড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে মানিক হোসেন ওরফে হীরা মানিক, একই গ্রামের আমজাদ হোসেন আকন্দের ছেলে মাহমুদুল হাসান নয়ন, ইসমাইল হোসেন আকন্দের ছেলে রুবেল মিয়া, ছোলায়মান হোসেন আকন্দের ছেলে শরিফুল ইসলাম, চর গোজা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন এবং রামারচর গ্রামের মো. মোন্নাফের ছেলে শাহাদত হোসেন।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, সলঙ্গা থানার চর গোজা গ্রামের কৃষক ছানোয়ার হোসেনের সঙ্গে প্রতিবেশী চর বেড়া গ্রামের মানিক হোসেন ওরফে হীরা মানিকের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এই সুবাদে হীরা মানিক ছানোয়ারের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা ধার নেন। পরবর্তীতে এই পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় হীরা মানিক মোবাইল ফোনে কল করে কৃষক ছানোয়ারকে ডেকে নেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। নিখোঁজের চার দিন পর, ১২ জুলাই সকালে উল্লাপাড়া উপজেলার সূর্য নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ছানোয়ারের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন। পরে পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

উল্লাপাড়ায় কৃষক হত্যা মামলায় নারীসহ ৬ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৫:০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬