ঢাকা ১০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ৭টি সেনা ইউনিটকে জাতীয় পতাকা দিলেন সাভার সেনানিবাসে লিডসের মাঠে ড্র, টানা ছয় ম্যাচে জয়হীন ম্যানচেস্টার ইউনাইটেড মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ পেলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সচিবালয়ে বড় রদবদল: বিভিন্ন মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন কর্মকর্তারা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন এবং নতুন সচিবালয়ের অনুমোদন মাঝআকাশে দরজা খুলে এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, ঢাকায় রোগীর মৃত্যু আগামী ৭ জানুয়ারি শুরু অমর একুশে বইমেলা ২০২৭ ওয়েবসাইট ও টেলিগ্রামে মাদক বিক্রি, ভাটারায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার প্যারিসে সহিংসতা ও অস্থিরতা: ২০২৭ নির্বাচন নিয়ে বাড়ছে উদ্বেগ শেরেবাংলা নগরে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা

ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতি ইরানের আহ্বান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরাইলের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

নিজের পোস্টে কাজেম গারিবাবাদি ১০২ জন সাবেক ব্রিটিশ ও ফরাসি কূটনীতিকের একটি খোলা চিঠির প্রসঙ্গ টেনে আনেন। ওই চিঠিতে সাবেক কূটনীতিকরা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ইসরাইলের বর্তমান নীতি ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল এবং ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার দিকে ধাবিত হচ্ছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, ইসরাইলকে অব্যাহতভাবে অস্ত্র সরবরাহ করা এবং তাদের যেকোনো ধরনের সমর্থন প্রদান মূলত জায়নবাদী শাসনব্যবস্থার অপরাধে ইচ্ছাকৃতভাবে অংশ নেওয়ারই নামান্তর।

সাবেক কূটনীতিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে গারিবাবাদি বলেন, ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করা, অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করা এবং হেগের আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তগুলো কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতি ইরানের আহ্বান

আপডেট সময় : ১১:৫৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬