
ইসরাইলের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য যুক্তরাজ্য ও ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
নিজের পোস্টে কাজেম গারিবাবাদি ১০২ জন সাবেক ব্রিটিশ ও ফরাসি কূটনীতিকের একটি খোলা চিঠির প্রসঙ্গ টেনে আনেন। ওই চিঠিতে সাবেক কূটনীতিকরা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, ইসরাইলের বর্তমান নীতি ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল এবং ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার দিকে ধাবিত হচ্ছে।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরও অভিযোগ করেন, ইসরাইলকে অব্যাহতভাবে অস্ত্র সরবরাহ করা এবং তাদের যেকোনো ধরনের সমর্থন প্রদান মূলত জায়নবাদী শাসনব্যবস্থার অপরাধে ইচ্ছাকৃতভাবে অংশ নেওয়ারই নামান্তর।
সাবেক কূটনীতিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে গারিবাবাদি বলেন, ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করা, অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করা এবং হেগের আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তগুলো কঠোরভাবে বাস্তবায়ন করা জরুরি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২