ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনালী ব্যাংকের এটিএমসহ সব ডিজিটাল লেনদেন দুই দিন বন্ধ প্রবাসীরা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন: রাষ্ট্রপতি আজকের স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার দর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মানবপাচারের শিকার ২০ বাংলাদেশি নিহত হুতিদের হামলায় সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি প্রধানমন্ত্রীর কাছে সুখবর পেলেন দুই হাতহীন আলতাফসহ তিন উদ্যোক্তা রাজশাহী কলেজে রুমমেটের দ্বন্দ্বে ছাত্রদল কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠিতে সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে ‘পড়া-খেলা উৎসব’ চীনা যন্ত্রাংশে উন্নত ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইয়েমেনের হুতিরা

২০৩১ সালের নির্বাচনে সরকারি দল হবে এনসিপি: সারজিস আলম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার মাধ্যমে ২০৩১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারি দল হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি জানান, দেশের প্রতিটি ওয়ার্ডে দলীয় কমিটি গঠন করা সম্ভব হলে জনগণের আস্থা ও ভোটে এই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো যৌথভাবে এই সভার আয়োজন করে।

সারজিস আলম তাঁর বক্তব্যে তৃণমূলের নেতাকর্মীদের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, সাধারণত মাঠপর্যায়ের কর্মী বা বিপ্লবের সহযোদ্ধাদের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ থাকে না, অথচ তারা নিজেদের মতামত জানাতে চান। তৃণমূলের এই মতামতকে মূল্যায়ন করতে ইতিমধ্যে এনসিপি জেলাওয়ারি পলিসি কাউন্সিল গঠনের প্রক্রিয়া শুরু করেছে। এই উদ্যোগের ফলে দলের সাংগঠনিক গতিশীলতা ও অগ্রগতি আরও বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেন।

কক্সবাজার জেলা এনসিপির আহ্বায়ক আখতার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন সদস্য সচিব ওমর ফারুক। সভায় জেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতারা নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম ও অগ্রগতির প্রতিবেদন তুলে ধরেন। এ সময় জেলা ও বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, জাতীয় যুব শক্তির মুখ্য সংগঠক রিফাত রশিদ এবং জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

সারজিস আলম বলেন, আমরা যদি বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে আমাদের কমিটি নিশ্চিত করতে পারি, জনগণের রায়ে জনগণের আস্থার কান্ডারী হয়ে ইনশাআল্লাহ ৩১ এ জাতীয় সংসদে এনসিপি সরকারি দল হিসেবে প্রতিনিধিত্ব করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

২০৩১ সালের নির্বাচনে সরকারি দল হবে এনসিপি: সারজিস আলম

আপডেট সময় : ০২:১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬