ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শামলিতে জিম থেকে বের হতেই গুলি, ২৫ সেকেন্ডে শেষ গায়কের জীবন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার ইউরোপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ নেপাল সীমান্তে বন্যা ও ভূমিধসের নতুন ঝুঁকি, উদ্ধার অভিযান স্থগিত চীনের আগামী ৫ দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম আশুলিয়ায় পত্রিকার সাইনবোর্ডের আড়ালে নকল কনডম তৈরির কারখানায় অভিযান সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নরওয়ের রাজা হারাল্ড নেপালের ভয়াবহ বন্যা: বাংলাদেশের কাপ্তাই বাঁধের জন্য কি সতর্কবার্তা? গোয়াইনঘাটে ২৬ কোটির মহাসড়ক নির্মাণে বাধা ৯০ গাছ

আজ সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নির্বাচনে মোট ২৫৫ ভোট পেয়েছেন। আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টায় ত্রয়োদশ জাতীয় সংসদে এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রায় সাড়ে তিন দশক পর আয়োজিত এই নির্বাচনে মির্জা ফখরুলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী জোটের প্রার্থী ও এলডিপি সভাপতি অলি আহমদ, যিনি ৮৮ ভোট পেয়েছেন।

নির্বাচনে ভোটগ্রহণ শুরুর প্রাক্কালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজেদের ভোট প্রদান করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় নেতাসহ সিনিয়র মন্ত্রী ও সংসদ সদস্যরা ভোট দেন।

টানা তিন ঘণ্টা ভোটগ্রহণের পর বিকেল ৫টায় ভোট নেওয়া শেষ হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন প্রায় ২০ মিনিট ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩টি বৈধ ভোট পড়েছে। এছাড়া ৬টি ব্যালট অব্যবহৃত ছিল। নির্বাচনে বিভিন্ন ত্রুটির কারণে আইনি প্রক্রিয়া অনুসরণ করে চারটি ব্যালট প্রতিস্থাপন করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

আজ সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আপডেট সময় : ১০:৩১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬