যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা
- আপডেট সময় : ০৯:৪৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখনো বেশ চড়া রয়েছে। এই উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটায় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। শুক্রবার (২১ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট বা ০.০৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩.৮২ ডলারে দাঁড়িয়েছে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬ সেন্ট বা ০.০৬ শতাংশ কমে ৮৬.৭৮ ডলারে নেমে এসেছে।
বাজারে তেলের দাম টানা দ্বিতীয় সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। গত পাঁচ কার্যদিবসের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি এবং ডব্লিউটিআইয়ের দাম ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে উভয় ধরনের তেলের দাম গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর আগে সর্বশেষ কার্যদিবসেও ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।



























