রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত ২৬ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। রাঙ্গামাটি সদর (কোতয়ালী), কাপ্তাই, বাঘাইছড়ি ও কাউখালী থানায় পরিচালিত পৃথক অভিযানে মাদকসেবী, মাদক কারবারি এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়।
কোতয়ালী থানায় পরিচালিত অভিযানে মাদক সেবনের দায়ে ১১ জন, মাদকসহ ৩ জন এবং সিআর ওয়ারেন্টভুক্ত ২ জনসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় রাঙ্গামাটি পৌরসভার রিজার্ভ বাজার, শহিদ মিনার, মাঝের বস্তি ও তবলছড়ি এলাকায় অভিযান চালানো হয়। কোতয়ালী থানায় গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. মোর্শেদ আলম, মো. নুর হোসেন, মো. এনামুল কবির, জয় চন্দ্র, মো. নাহিদ হাসান সজিব প্রধান, মো. সোহেল ওরফে কালা, মোমিন উদ্দিন ওরফে মুন্না, মো. ওমর ফারুক, মো. সাইদুল ইসলাম, মো. মেহেদী, মো. সাগর, মো. সালাম, অর্নব ত্রিপুরা, অজয় ত্রিপুরা, মো. আমজাদ হোসেন এবং শ্যামলা দাশ।
অন্যান্য থানার অভিযানেও উল্লেখযোগ্য সংখ্যক আসামি ধরা পড়েছে। কাপ্তাই থানায় জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মো. নুরনবী কাঞ্চন, বাঘাইছড়ি থানায় ২০ গ্রাম গাঁজাসহ চন্দন ধর এবং কাউখালী থানায় ৫০ গ্রাম গাঁজাসহ মো. ইমাম হোসেন, মো. নজরুল ইসলাম, রবিউল ইসলাম সুজন গ্রেফতার হয়েছেন। এছাড়া কাউখালীতে ৬ লিটার ৭৫০ মিলিলিটার দেশীয় চোলাই মদ ও একটি সিএনজি অটোরিকশাসহ মো. সাব্বির ও মো. সরোয়ারকে আটক করা হয়েছে। সব মিলিয়ে অভিযানে মোট ৭০ গ্রাম গাঁজা, ৬ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ ও একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার ১৩টি স্থানে ২৩টি চেকপোস্টের মাধ্যমে ২৯০টি গাড়ি ও ৩৭৪টি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এর মধ্যে ২২টি মোটরসাইকেল, ১২টি সিএনজি ও একটি মিনি ট্রাক আটক করা হয়েছে এবং ১৮টি মোটরসাইকেল, ৭টি সিএনজি ও একটি মিনি ট্রাকের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংসহ সব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বজায় রাখার কথা জানিয়েছে। এছাড়া, গত ১৭ আগস্ট কোতয়ালী থানার আসামবস্তি ব্রাহ্মণটিলা এলাকায় স্থানীয় জনসাধারণের আয়োজনে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবং সভাপতিত্ব করেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন।


























