ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিআইবি: ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রে জিম্মি রাষ্ট্রসংস্কার দিল্লিতে জাতীয় পতাকা মিছিলের আগে অভিজিৎ ও নেহা আটক দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা: ধর্ম যার যার, রাষ্ট্র সবার গোয়ালঘর নিয়ে বিরোধ: বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাইয়ের মৃত্যু, গাইবান্ধায় চাঞ্চল্য ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে অভিজিৎ দীপকে ও নেহা বোরা আটক ক্রিকেটের নতুন ফরম্যাট টেস্ট টুয়েন্টি: এক দিনে ৮০ ওভারের লড়াই শ্রীপুরে পরিত্যক্ত বোতল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল ঝলসে গেল বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু কর্মসূচি বন্ধে পুলিশি নোটিশ, অভিজিৎ দিপকের সাফ কথা ‘ফাঁসি দিন’

ভারতে কাজ করতে না পারায় ক্ষোভ নেই, নিষেধাজ্ঞার প্রতি কৃতজ্ঞ আতিফ আসলাম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনৈতিক টানাপড়েনের কারণে দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ভারতীয় সঙ্গীতজগতে দেখা মেলেনি জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের। তবে দুই দেশের বৈরী সম্পর্কের জেরে নিষেধাজ্ঞা জারি হলেও ভারতের শ্রোতাদের হৃদয়ে এখনও তাঁর অবস্থান ম্লান হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতে নিজের কাজ করার অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের নিষেধাজ্ঞা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই সঙ্গীত তারকা।

সাক্ষাৎকারে আতিফ আসলাম দাবি করেন, ভারতে তাঁর নতুন গান আনুষ্ঠানিকভাবে না পৌঁছালেও ভক্তরা বিভিন্ন উপায়ে তা ঠিকই শুনছেন। অনেক অনুরাগী ভিপিএন (VPN) ব্যবহার করে তাঁর গান শুনছেন, আবার কেউ কেউ সিডি কপি করে অন্যদের কাছে পৌঁছে দিচ্ছেন। যদিও গায়ক স্পষ্ট করে জানিয়েছেন যে তিনি কোনোভাবেই ‘পাইরেসি’ বা অবৈধভাবে গান ছড়ানোকে সমর্থন করেন না। তবে তিনি বিশ্বাস করেন, সঙ্গীতকে কোনো সীমানায় আটকে রাখা কঠিন; সুর যেখানে পৌঁছানোর কথা, তা কোনো না কোনো উপায়ে ঠিকই গন্তব্যে পৌঁছে যায়।

দুই দেশের শিল্পীদের কাজের সুযোগ নিয়ে কথা বলতে গিয়ে আতিফ জানান, ভারত যেমন পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, ঠিক তেমনি পাকিস্তানেও ভারতীয় শিল্পীদের কাজের ক্ষেত্রে একই ধরনের নিষেধাজ্ঞা রয়েছে। রাজনৈতিক বৈরিতার এই প্রভাবকে স্বীকার করলেও ভারতে কাজ করতে না পারা নিয়ে তাঁর মনে কোনো ক্ষোভ বা আক্ষেপ নেই। বরং এই বাঁধাকে তিনি নিজের সঙ্গীতজীবনের একটি ইতিবাচক মোড় হিসেবে দেখছেন।

আতিফের মতে, বলিউডে প্লেব্যাক করার অভিজ্ঞতা তাঁকে অনেক কিছু শিখিয়েছে। তবে এই নিষেধাজ্ঞা না এলে হয়তো তিনি নিজের একক গান তৈরির দিকে এতটা মনোযোগ দিতে পারতেন না। এ কারণে নিষেধাজ্ঞার পরিস্থিতির প্রতি এক ধরনের কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই পরিস্থিতিই তাঁকে নিজের ভেতরের সঙ্গীতসত্তাকে আরও গভীরভাবে আবিষ্কার করার সুযোগ এনে দিয়েছে।

উল্লেখ্য, বলিউডে আতিফ আসলামের সঙ্গীত সফর ছিল বেশ দীর্ঘ ও সফল। ‘তু জানে না’, ‘পেহলি নজর মে’, ‘তেরে হোনে লাগা হুঁ’, ‘জিনা জিনা’, ‘আদত’ এবং ‘ওহ লমহে ওহ বাতে’-এর মতো অসংখ্য কালজয়ী গান গেয়ে তিনি ভারতীয় শ্রোতাদের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাগী ২’ সিনেমার ‘ও সাথী’ ছিল বলিউডে তাঁর গাওয়া শেষ দিককার গানগুলোর একটি। কাজের দরজা বন্ধ হলেও শ্রোতাদের মনের দরজা যে বন্ধ হয়নি, আতিফের বক্তব্যে সেই সত্যটিই আবারও ফুটে উঠেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ভারতে কাজ করতে না পারায় ক্ষোভ নেই, নিষেধাজ্ঞার প্রতি কৃতজ্ঞ আতিফ আসলাম

আপডেট সময় : ০৩:০০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬