ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদে হুতিদের টানা তৃতীয় দিনের ক্ষেপণাস্ত্র হামলা নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ ও আটক ইরানের নেতৃত্ব নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলেছি: ডনাল্ড ট্রাম্প ডারবান টেস্টের শেষ দিনে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার ইউপি নির্বাচন: বিএনপির সামনে তৃণমূল সামলানোর বড় পরীক্ষা সৌদি আরবে হুতি হামলা: শাহজালাল থেকে ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে: রাহুল গান্ধী ১২ কোটি মানুষ রক্তদানে সক্ষম, তবুও কেন দেশে রক্তের সংকট?

বকেয়া বেতনের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকদের অবস্থান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক ও কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বকেয়া বেতন এবং প্রফিট বোনাস পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে খনির প্রশাসনিক ভবনের সামনে সমবেত হয়ে তারা এই কর্মসূচি শুরু করেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য বেতন ও বোনাস পরিশোধ করা হচ্ছে না, যার ফলে তারা তীব্র আর্থিক সংকটের সম্মুখীন হয়েছেন। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কর্তৃপক্ষ যদি অবিলম্বে তাদের ন্যায্য পাওনা পরিশোধ না করে, তবে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচিতে ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা ও দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিজার রহমান তপু, সংগঠনের সভাপতি রায়হানুল ইসলাম এবং সদস্য সচিব আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বকেয়া বেতনের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকদের অবস্থান

আপডেট সময় : ০৫:২৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬