ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় পুলিশ পরিদর্শককে কোপানোর ঘটনায় ‘স্পিকার মিরাজ’ গ্রেপ্তার তজুমদ্দিনে মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে ১০ জেলের কারাদণ্ড হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মোদি সরকারকে স্বৈরাচারী আখ্যা দিলেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের আহ্বান এমপি ফাহমিদা হকের ঢাকায় ৫ টাকায় পূজার বাজারের আয়োজন করল বিদ্যানন্দ ফাউন্ডেশন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৯৪৩ জন সাবেক এমপি আব্দুল হাইয়ের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ স্থানীয় সরকার বিভাগের সব ধরনের দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিতের নির্দেশ লালমোহনে ইসলামিক ফাউন্ডেশনের শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা জানালেন উপদেষ্টা ডা. জাহেদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ার পর মন্ত্রিসভায় কোনো রদবদল হওয়ার সম্ভাবনা আছে কি না, তা নিয়ে চলছে নানা আলোচনা। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

উপদেষ্টা জাহেদ উর রহমান স্পষ্ট করেছেন যে, মন্ত্রিসভার কোনো সদস্যের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনে দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে তিনি যা বুঝেছেন, তা হলো—যদি কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারেন, তবে প্রধানমন্ত্রী প্রয়োজনে দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার মতো সিদ্ধান্ত নেবেন।

তবে এই রদবদল সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ার পরপরই হবে নাকি এর জন্য আরও সময়ের প্রয়োজন হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা নিশ্চিত করেননি উপদেষ্টা।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও এই মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী এবং ২৩ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা জানালেন উপদেষ্টা ডা. জাহেদ

আপডেট সময় : ০২:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬