ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমানায় ঢুকলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: আইনমন্ত্রী জুলাই গণ–অভ্যুত্থানে সম্মুখসারির নারীদের হারিয়ে যাওয়ার আক্ষেপ শেখ হাসিনার ফেরা নিয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত পেদ্রো পোরোর গোলে ফাইনালের পথে স্পেন মঞ্চ ছাড়ছেন না ওয়ারফেজের কমল, গুজব নিয়ে মুখ খুললেন গিটারিস্ট মহাকাশের আন্তঃনাক্ষত্রিক অঞ্চলে প্রথমবারের মতো চিনির অণুর সন্ধান যুক্তরাষ্ট্রের মাটিতে ইংল্যান্ডের বিশ্বকাপ জয় দেখতে চায় ট্রাম্প প্রশাসন লক্ষ্মীপুরে সালিসে দাদাকে গুলির ঘটনায় নাতি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেবে শিক্ষা মন্ত্রণালয় স্পেনে ঐতিহ্যবাহী ষাঁড় দৌড় উৎসবে আহত ১০

শেখ হাসিনার ফেরা নিয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) নয়াদিল্লিতে আয়োজিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনার এই সাক্ষাৎকার ও তার নিরাপদ প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের কোনো আলোচনা হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সরাসরি কোনো উত্তর দেননি। তিনি স্পষ্ট করে বলেছেন, যেকোনো প্রত্যাবাসন ইস্যু একটি আইনি বিষয় এবং আইনি প্রক্রিয়াতেই এর নিষ্পত্তি হবে। এ বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

একই ব্রিফিংয়ে বাংলাদেশে চলমান ১১টি ভারতীয় উন্নয়ন প্রকল্প পরিবর্তিত পরিস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ার কোনো আশঙ্কা আছে কি না, এমন প্রশ্নও করা হয়। এর উত্তরে রণধীর জয়সোয়াল জানান, উন্নয়নমূলক সহযোগিতা প্রকল্পগুলো পারস্পরিক আলোচনার ভিত্তিতেই গৃহীত হয়েছে এবং সেই ধারাবাহিকতা বজায় থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত

আপডেট সময় : ০২:৪৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬