ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে দুর্ঘটনাকবলিত পিকআপ উদ্ধারকালে বাসচাপায় ৫ জনের প্রাণহানি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ভোলায় এইচএসসি কেন্দ্রে হামলা ও ভাঙচুর, পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: শফিকুর রহমান চরফ্যাশনে এইচএসসি কেন্দ্রে নকলের সুযোগ না পেয়ে হামলা ও ভাঙচুর পশ্চিমবঙ্গে সোমবার থেকে কার্যকর বিতর্কিত গুন্ডা দমন আইন বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন, মেরিনোর প্রশংসায় পঞ্চমুখ দে লা ফুয়েন্তে জন্মভূমির মুখোমুখি হালান্ড: কেন নরওয়েকে বেছে নিয়েছিলেন এই স্ট্রাইকার? রংপুরে ১১ দলের সমাবেশ: গণভোটের রায় বাস্তবায়নের দাবি জামায়াত আমিরের

জন্মভূমির মুখোমুখি হালান্ড: কেন নরওয়েকে বেছে নিয়েছিলেন এই স্ট্রাইকার?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে। সেমিফাইনালে ওঠার এই লড়াইটি নরওয়ের স্ট্রাইকার আর্লিং ব্রাউট হালান্ডের জন্য অন্য যেকোনো ম্যাচের চেয়ে আলাদা। দীর্ঘ ২৫ বছর আগে এই ইংল্যান্ডেই তার জন্ম হয়েছিল, আর এবার ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি নিজের জন্মভূমির বিপক্ষেই মাঠে নামছেন।

হালান্ডের বাবা আলফ-ইঙ্গে হালান্ড যখন প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের হয়ে খেলতেন, সেই সময় ইংল্যান্ডে জন্ম হয় আর্লিংয়ের। চাইলে তিনি ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেতেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত নরওয়েকেই বেছে নেন। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ সম্পর্কে এক বছর আগে হালান্ড বলেছিলেন, তিনি সাড়ে তিন থেকে চার বছর ইংল্যান্ডে কাটিয়েছেন, তবে নরওয়েতেই তার বেশি সময় কেটেছে। তাই নরওয়েকে বেছে নেওয়াটা তার কাছে স্বাভাবিক ছিল। তিনি আরও বলেন, তার বাবা যদি সেখানে আরও বেশি সময় খেলতেন, তবে কী হতো তা তিনি কখনো জানতে পারবেন না। হয়তো তখন তিনি ইংরেজ হতেন, তবে বর্তমান নরওয়েজিয়ান পরিচয় নিয়ে তিনি গর্বিত।

উল্লেখ্য, হালান্ডের বাবা-মা দুজনই নর্ডিক অঞ্চলের মানুষ। ব্রিটিশ অঞ্চলে তার জন্মের মূল কারণ ছিল তার বাবার পেশাদার ফুটবল ক্যারিয়ার। আলফ-ইঙ্গে নিজেও নরওয়ের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে তিনি খেলেছিলেন, যা ছিল ১৯৩৮ সালের ফ্রান্স বিশ্বকাপের ৫৬ বছর পর নরওয়ের ফিরে আসার আসর। সেই একই দেশে ২৮ বছর পর এবার তার ছেলে আর্লিং হালান্ড বিশ্বকাপে খেলছেন এবং চার ম্যাচে সাত গোল করে টুর্নামেন্টের অন্যতম উজ্জ্বল তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া ম্যানচেস্টার সিটিতে খেলার সুবাদে এই ম্যাচে হালান্ড তার ক্লাবের তিন সতীর্থের মুখোমুখি হতে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

জন্মভূমির মুখোমুখি হালান্ড: কেন নরওয়েকে বেছে নিয়েছিলেন এই স্ট্রাইকার?

আপডেট সময় : ০৯:০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬