ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আটঘরিয়ায় ১৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না: আমানউল্লাহ আমান সার ডিলার নিয়োগে দুর্নীতি ও পাচারের প্রতিবাদে উত্তাল দেশ বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা বিমান বাংলাদেশ: ঢাকা-টরন্টোর অভিজ্ঞতা থেকে ঢাকা-নিউইয়র্কের সম্ভাবনা রপ্তানি খাতের গতি বাড়াতে ৫০০ কোটি টাকার প্রণোদনা ছাড় নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার দিল্লির রাজপথে অস্থিরতা ও একচিলতে আশার আলো কিডনি বিক্রি করেও কাটল না অভাব, চুরির মামলায় গ্রেপ্তার যুবক

জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী ইতোমধ্যেই একাধিকবার বক্তব্য রেখেছেন এবং বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছেন। সেই আলোকে বিএনপি জুলাই সনদের দাবিগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (১০ জুলাই) বিকেলে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে যাত্রীসেবায় স্থাপিত অভিযোগ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রশ্ন রাখার কোনো অবকাশ নেই। রাজনৈতিক কারণে অনেকে অনেক কথা বলবেন, তবে সব রাজনৈতিক বক্তব্যকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। তিনি আরও বলেন, আমাদের অবস্থান শুরুতে যেমন ছিল, এখনো তেমনই আছে এবং ভবিষ্যতেও তা অটুট থাকবে।

বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার পথ চলছে। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।

এর আগে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ডে বাস-মিনিবাস মালিক সমিতির উদ্যোগে যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে স্থাপিত অভিযোগ কেন্দ্রটির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যাত্রীদের সেবার মান নিশ্চিত করতেই মূলত এই অভিযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। কোনো যাত্রী ভোগান্তি বা হয়রানির শিকার হলে এখানে অভিযোগ জানাতে পারবেন এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্বোধনকালে জেলা বাস-মিনিবাস সমিতির আহ্বায়ক শফিকুর রহমান খান (শফিক), সদস্য সচিব নিলুফা ইয়াসমিন, যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলাম খান ঝলকসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু

আপডেট সময় : ০৮:৪৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬