সংবাদ শিরোনাম :
ফুলগাজীতে পুলিশের অভিযান ইয়াবা সহ আটক-২
দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৭:৩৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২২ বার পড়া হয়েছে

দেলোয়ার হোসেন,
ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি:
ফেনী জেলা ফুলগাজী উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম সহ ২ জনকে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ।
সূত্রে জানা যায়, ১২ মে সোমবার মধ্যরাতে ফুলগাজী বাজারে দুলালের পান দোকান এর গোডাউনে অভিযান পরিচালনা করা হয়, এ সময় ইয়াবা সেবনের অভিযোগে ঘনিয়ামোড় গ্রামের আবু তৈয়ব বাবুলের ছেলে মোহাম্মদ ইয়াসিন (৩৫) ও উত্তর দৌলতপুর গ্রামের মৃত তোয়ান আলীর ছেলে মোঃ দুলাল (৫০) কে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

























