কুমিল্লায় র্যাবের অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী বিদেশী পিস্তল সহ গ্রেফতার-১
- আপডেট সময় : ০৭:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
কুমিল্লা জেলা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ১টি ম্যাগাজিন সহ অস্ত্রধারী সন্ত্রাসী আমজাদ হোসাইন রিপনকে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা গ্রেফতার করেন।
১২ মে মঙ্গলবার কুমিল্লা জেলা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে র্যাব সদস্যরা আটক করে।
আটককৃত আসামি আমজাদ হোসাইন রিপন (৩৬) কুমিল্লা নগরীর দক্ষিন চর্থা থিরা পুকুরপাড় এলাকার মাহে আলম এর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, ১২ মে মঙ্গলবার দিবাগত রাতে র্যাব-১১, সিপিসি-২ এর ১টি বিশেষ অভিযান দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা নগরীর ২য় মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জন অস্ত্রধারী সন্ত্রাসী আমজাদ হোসাইন রিপনকে গ্রেফতার করে, এসময় আসামীর দখল হতে ১ টি বিদেশী পিস্তল ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক সাদমান ইবনে আলম জাানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত অস্ত্রধারী সন্ত্রাসী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ২য় মুরাদপুর সহ অন্যান্য এলাকায় উদ্ধারকৃত অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংঘটন করে আসছিল, র্যাব হেডকোয়ার্টার্স এর নির্দেশনা মোতাবেক অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুসরনের অংশ হিসেবে র্যাব-১১ এর পক্ষ থেকে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জাানান।

























