সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কাউখালী ৯৫/৯৭ ব্যাচ এর শ্রদ্ধাঞ্জলী অর্পণ
পিরোজপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ১২:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ২৭৩ বার পড়া হয়েছে

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা এস,এস,সি ৯৫ ও এইস,এস,সি ৯৭ ব্যাচ এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬:৩০ মিনিটে কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
এসময় উপজেলা ৯৫/৯৭ ব্যাচ এর প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার দাবীতে নিহত সকল ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় ৯৫/৯৭ ব্যাচ এর বক্তারা ভাষা শহীদদের আত্ম ত্যাগ এবং অবদানের কথা স্মরণ করেন এবং তৎকালীন পাক হানাদার-সরকারের ঘৃণিত কর্মকান্ডের তীব্র নিন্দা জানান।

























