সংবাদ শিরোনাম :
২৬মার্চ মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে উপস্থিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
ফখরুল আলম সাজু
- আপডেট সময় : ০২:৫৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১৭২ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারের কুচকাওয়াজ চলছে, অনুষ্ঠানে উপস্থিত আছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৬মার্চ বৃহস্পতিবার সকাল ১০টার পর রাষ্ট্রপতি জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী, পরে রাষ্ট্রপতি প্যারেড পরিদর্শন করেন। এরপর শুরু হয় মার্চপাস্ট।
আজকের এই আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ফ্লাই পাস্ট, কুচকাওয়াজ ও আকাশপথে প্রদর্শনী দেখতে জাতীয় প্যারেড স্কয়ারে এসেছেন হাজারো দর্শনার্থী।
অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। প্রবেশের জন্য গেট নম্বর ২, ৩, ৪, ১০ ও ১১ নির্ধারণ করা হয়েছে। দর্শনার্থীদের ব্যাগ বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।





























