ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষতার অভাবে কর্মসংস্থানের সংকটে দেশের শিক্ষিত তরুণরা ভারত থেকে ছড়ানো ভুয়া তথ্যে ইসরাইল-যুক্তরাষ্ট্রে তোলপাড় স্থগিত হলো ‘সকারামা’ কনসার্ট, নতুন তারিখ ঘোষণা শীঘ্রই ট্রাম্পের ব্যক্তিগত কূটনীতিতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও স্বার্থের সংকট মেঘনায় ইলিশের আকাল, কর্মহীন ভোলার তজুমদ্দিনের পাঁচ হাজার জেলে হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিলেন চন্দনাইশের আওয়ামী লীগ নেতা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দিলেন ট্রাম্প নরসিংদীর শিবপুরে উৎপত্তিস্থল, ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত ঘুমের মধ্যে হঠাৎ শরীর ঝাঁকুনি দিয়ে ওঠার কারণ ও প্রতিকার ইরাকি কুর্দিস্তানে প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ড্রোন হামলা

ভাতাও নয় কর্মসংস্থানই হবে ব্যর্থ বেকারদের ভবিষ্যৎ

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৮:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ২১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

উত্তর বঙ্গের ঠাকুরগাঁওয়ে সংগঠনের একটি বিশাল জনসভায়  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ক্ষমতায় গেলে বেকারদের জন্য ভাতা দেওয়া হবে না, বরং স্থায়ীভাবে কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

২৩ জানুয়ারি শুক্রবার বিকেল ৪ টার দিকে ঠাকুরগাঁও বড় মাঠ অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা বেকাররা যাতে ভাতার জন্য অপেক্ষা না করে, নিজের পায়ে দাঁড়াতে পারে সেই সুযোগ তৈরি করবো, বেকার ভাতা নয়, কর্মসংস্থানই হবে মান সম্মান ও আত্মনির্ভরতার পথ।

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের উন্নয়ন এখনো বাধাপ্রাপ্ত, কারণ দুর্নীতি ও অপশাসনের চক্র ছিন্ন করতে পারেনি সরকার, এই সঙ্কট থেকেই উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে, অথচ এই অঞ্চলের কৃষি ভিত্তিক শিল্প একসময় দেশের অর্থনীতিতে মুখ্য ভূমিকা রাখতে পারবে।

তিন শর্তেই দেশ গড়বে জামায়াত এমন কথায় তিনি বলেন, শক্ত ভিত্তিতে দেশ গঠনে তাঁর দল তিনটি মূল শর্তে সক্রিয় ভূমিকা নেবে, দুর্নীতি শূন্য সরকার, নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতি গ্রস্ত কাউকে আশ্রয় দেবেন না, ন্যায়বিচার সকল নাগরিকের প্রতি সমান ন্যায়ের নিশ্চয়ন, বৈষম্য নির্মূল বৈষম্যের সকল রূপের বিরুদ্ধে গণভোটে “হ্যাঁ” ভোটে সিদ্ধান্ত গ্রহণ।

তিনি জনসভায় বলেন, কোনো একক দলই সামগ্রিক পরিবর্তন আনতে একা সক্ষম নয়, প্রকৃত গণ প্রতিনিধিরাই এই দেশকে সত্যিকার অর্থে  উন্নতির দিকে এগিয়ে নিতে পারবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাতাও নয় কর্মসংস্থানই হবে ব্যর্থ বেকারদের ভবিষ্যৎ

আপডেট সময় : ০৮:৩২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬