ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৌরসভা মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হতে হলে দলীয় পদ ছাড়তে হবে রাঙ্গামাটিতে পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার চট্টগ্রাম জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির নবাগত সভানেত্রী পরিচিতি সভা আওয়ামিলীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ আর নেই ঢাকা উত্তর এর ডিবির বিশেষ অভিযানে ইয়াবা সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার জোরারগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার সাভারে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদস্য গ্রেফতার কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি কোটি টাকার মালামাল জব্দ কিশোরগঞ্জ কটিয়াদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, বনগ্রামে উত্তেজনা ও থমথমে পরিস্থিতি ব্রাক্ষ্মণবাড়িয়া দুই পক্ষের সংঘর্ষে ব্যাপক দোকানপাট লুটপাট ও আহত-৫০

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আস সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মোঃ মনির মন্ডল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মনির মন্ডল
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি:

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শীতার্ত হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন।

গত ২ জানুয়ারি শুক্রবার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ও নবাবপুর ইউনিয়নের মোট ৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আস সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রত্যেক পরিবারকে একটি করে হুডি ও একটি সাল চাদর প্রদান করা হয়। শীতের তীব্রতায় কষ্টে থাকা মানুষের মাঝে এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলার অন্যান্য উপজেলাসহ সারাদেশজুড়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি শীতে কর্মক্ষমতা হারানো মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মোজা ও টুপি বিতরণ, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে ঠান্ডা ও গরম পানির ফিল্টার স্থাপনসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আস সুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

মানবিক ও কল্যাণমূলক এই উদ্যোগ এলাকায় প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আস সুন্নাহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ১০:৫৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬