ঢাকা ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেল্লাপোষী মেলা শেষ, কিন্তু প্রশ্ন আরও বড় হয়ে ফিরে এসেছ কুমিল্লায় স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেফতার বাজিতপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল ঈশ্বরদীর পদ্মা নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আরপিএমপি’র উদ্যোগে গভীর শ্রদ্ধা ও মোনাজাত ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেহ ব্যবসার সঙ্গে জরীত ৭জন নারী-পুরুষ আটক প্রধানমন্ত্রী রাজধানীতে বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, ২ কর্মকর্তা বরখাস্ত সোনাগাজীতে ঈদের আনন্দে ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীর ঘরে পৌঁছালো কোরবানির মাংস ঠাকূরগাঁও জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার-৪

ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে কাজী মনিরুজ্জামান

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

বিজিএমই এর সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, আমি গণতন্ত্রের জন্য শেখ মুজিবের স্বৈরশাসনের বিরুদ্ধেও লড়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। আজও সেই গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য লড়াই চালিয়ে যেতে হবে। দলের চেয়ে বড় দেশ এই নীতিতে বিশ্বাস রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বুধবার সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রূপসী কাজীবাড়ি মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন।

কাজী মনিরুজ্জামান আরও বলেন, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে আমি বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম। ২০১৮ সালের নির্বাচনে রাতেই ভোট সম্পন্ন করা হয়েছিল। তখন সরকারদলীয় সন্ত্রাসীরা আমার বাড়ি ঘেরাও করে রাখে এবং আমার স্ত্রীর মিছিলে হামলা চালায়। আজও দেশ সংকটের মুখে। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু উপস্থিত হন।

তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। কাজী মনিরুজ্জামান মনির কাকা আমাদের অভিজ্ঞ নেতা। আমি তার হাত ধরেই নির্বাচন করতে চাই। রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য কাজ করবো।

সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, বিএনপি নেতা মোশারফ হোসেন, কাজী আহাদ, জাকির হোসেন রিপন, এডভোকেট জাকির হোসেন, যুবদল নেতা এডভোকেট আমিরুল ইসলাম ইমন, আবু মোহাম্মদ মাসুম, আজিম সরকার, জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, জেলা বিএনপির সদস্য নূর নবী ভুঁইয়া, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে কাজী মনিরুজ্জামান

আপডেট সময় : ০৭:০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫