ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি ২৯ পরীক্ষার্থী প্রতিবাদে মহাসড়ক অবরোধ রূপগঞ্জে জমি বিরোধে বিধবার দোকানে ভাঙচুর, ৭টিতে তালা দেওয়ার অভিযোগ অনলাইন জুয়ায় টাকা হারিয়ে যুবকের আত্মহত্যা নোয়াখালী-লক্ষ্মীপুরে তেলের সংকট ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি পরশুরামে স্কুল শিক্ষার্থী বৈদ্যুতিক শর্ট সার্কিটে মৃত্যু নওগাঁয় খাবারের প্রলোভনে শিশুকে ধর্ষণ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আহত ৪, লুট ১২ লক্ষাধিক টাকার মালামাল জ্বালানি তেলের দাম বাড়লেও বাড়েনি গণপরিবহনের ভাড়া সুনামগঞ্জের বিদ্যুতের মেরামত করতে গিয়ে কৃষকের মৃত্যু নেত্রকোনায় স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক

ফেনীতে টানা বৃষ্টির রেকর্ড ডুবে গেছে শহর ও গ্রাম

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ১২:০০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

ফেনীতে টানা বৃষ্টির রেকর্ড ডুবে গেছে শহর ও গ্রাম

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

এক রাতের টানা বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে গেল ফেনী শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা। শহীদ কায়সার সড়ক, নাজির রোড, পাঠান বাড়ি রোড, পুরাতন পুলিশ কোয়ার্টার, মিজান রোড, জেল রোডসহ অনেক সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি জমে গেছে

এছাড়া ফুলগাজী উপজেলা, পরশুরাম উপজেলা, ছাগলনাইয়া উপজেলা হাঁটু সমান পানি জমে গেছে। ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়ন মনিপুর,বসন্তপুর, উত্তর ধর্মপুর,দঃ ধর্মপুর, তারাকুচা ও খাজুরিয়া গ্রামে অনেক বাড়ী-ঘর পানিতে ডুবে গিয়েছে।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মজিবুর রহমান বলেন, জেলায় টানা দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।

৮ জুলাই দুপুর মঙ্গলবার ১২টা পর্যন্ত সর্বোচ্চ ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে সর্বোচ্চ।

আগামী ২-৩ দিন জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

এই বৃষ্টির পানিতে শহরের বাসাবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট সবখানেই জলাবদ্ধতা।

সূত্রে জানা যায়, ফেনী শহরের ছাড়িপুর, রামপুরাসহ নিচু এলাকা ও প্রধান সড়কগুলোতে পানি জমে জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা বলেন, প্রতি বর্ষায় একই দৃশ্য। ড্রেনেজ ব্যবস্থা বছরের পর বছর অবহেলায় পড়ে আছে, কোনও স্থায়ী সমাধান নেই।

বিশেষজ্ঞদের মতে, অপরিকল্পিত নগর উন্নয়ন, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এই তিনটি কারণেই ফেনীর জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করছে।

ফেনী পৌরসভার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন কিছু ড্রেন নির্মাণ করা হলেও পুরাতন ড্রেনগুলোর কোনও সংস্কার হয়নি বহু বছর ধরে, নালা-নর্দমা পরিষ্কারের নিয়মিত কার্যক্রমও অনুপস্থিত।

জলাবদ্ধতার কারণে আজ শহরের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও পরীক্ষার কার্যক্রম বন্ধ রাখা হয়। বাজারের দোকানপাটে পানি ঢুকে পণ্য নষ্ট হওয়ায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে টানা বৃষ্টির রেকর্ড ডুবে গেছে শহর ও গ্রাম

আপডেট সময় : ১২:০০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫