Header Premium (728×90)

বান্দরবানে পর্যটনকেন্দ্র বন্ধের সময়সীমা বাড়ল ১৫ জুলাই পর্যন্ত

টানা ভারী বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটনকেন্দ্র বন্ধের সময়সীমা আগামী ১৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গত ৮ জুলাই জারি করা নির্দেশনার ধারাবাহিকতায় এই মেয়াদ বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি টানা বৃষ্টির ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া পাহাড়ধস, আকস্মিক বন্যা এবং সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণ মানুষ ও পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ ও দুর্গম এলাকাগুলোতে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে বিরূপ আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে। প্রশাসন সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

Recent Posts

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বাস্তবতায় কতটুকু প্রস্তুতি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন।…

4 minutes ago

জামালপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভাঙচুর এমপির গাড়ি

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই প্রভাবশালী নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এমপির গাড়িসহ বেশ কয়েকটি যানবাহন…

19 minutes ago

পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুসের পরিকল্পনায় ক্রিশ্চিয়ানো রোনালদো

বিশ্বকাপের পর পর্তুগালের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়া জর্জ জেসুস জানিয়েছেন, রোনালদোকে নিয়ে তার কোনো…

34 minutes ago

বিএআরএফের নতুন সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব…

48 minutes ago

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিল গ্রামীণফোন

মোবাইল ডেটা শেষ হয়ে গেলেও সীমিত পরিসরে ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিতে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ চালু…

1 hour ago

আর্জেন্টিনার কাছে হেরেও বীরের বেশে দেশে ফিরলেন সালাহরা

বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিলেও দেশের মানুষের ভালোবাসা ও সংবর্ধনায়…

1 hour ago

This website uses cookies.