দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য নতুন একটি সুবিধা চালু করেছে, যার নাম ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’। এই সুবিধার ফলে ব্যবহারকারীদের মোবাইল ডেটা শেষ হয়ে গেলেও তারা সীমিত পরিসরে ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন। মেটার সঙ্গে অংশীদারত্ব এবং টেলিনর লিনক্সের সহায়তায় এই উদ্যোগটি নেওয়া হয়েছে, যা এশিয়ায় প্রথমদিকের একটি ডিজিটাল উদ্যোগ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ চালু হওয়ার ফলে এখন থেকে নিয়মিত ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলেও ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের কিছু মৌলিক সুবিধা ভোগ করতে পারবেন। এই মোডের আওতায় গ্রাহকরা নোটিফিকেশন চেক করতে পারবেন, পোস্টের ক্যাপশন পড়তে পারবেন এবং সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করার সুযোগ পাবেন। ফলে ডেটা না থাকলেও ইনস্টাগ্রাম কমিউনিটির সঙ্গে সংযুক্ত থাকা ব্যবহারকারীদের জন্য আরও সহজ হবে।
তবে পূর্ণাঙ্গ ইনস্টাগ্রাম অভিজ্ঞতা পেতে চাইলে ব্যবহারকারীদের অ্যাপ থেকেই সহজে নতুন ডেটা প্যাক কেনার সুযোগ রাখা হয়েছে। গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেটা প্যাক সক্রিয় করার সাথে সাথেই ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে ফুল-ফিচার মোডে ফিরে যাবে। তখন ব্যবহারকারীরা হাই-রেজ্যুলেশন ছবি, ভিডিওসহ অ্যাপটির সকল সুবিধা আগের মতো ব্যবহার করতে পারবেন।
এই নতুন সেবা সম্পর্কে গ্রামীণফোনের প্রধান পণ্য কর্মকর্তা (সিপিও) সোলায়মান আলম বলেন, গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে প্রতিষ্ঠানটি নিয়মিত নতুন সেবা নিয়ে কাজ করছে। ডিজিটাল জীবনধারা ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বৃদ্ধির প্রেক্ষাপটে এই ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ গ্রাহকদের ডেটা শেষ হওয়ার পরেও প্রয়োজনীয় তথ্য জানা এবং সবার সঙ্গে সংযুক্ত থাকতে সহায়তা করবে।
আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে অমর একুশে বইমেলা ২০২৭। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মাসব্যাপী এই…
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ঘিরে অনলাইনে মাদক বিক্রির অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার…
প্যারিসের রাস্তায় চলমান সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা কেবল আইনশৃঙ্খলার সমস্যা নয়, বরং এর পেছনে…
আবদুল গণি রোডের বর্তমান বাংলাদেশ সচিবালয় স্থানান্তরিত হতে যাচ্ছে শেরেবাংলা নগরে। ২০২৯ সাল থেকে নতুন…
সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে দীর্ঘ সময় ট্রেন চলাচল ব্যাহত…
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রোববার ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এবারের সফরে…
This website uses cookies.