Header Premium (728×90)

Categories: জাতীয়

বিএআরএফের নতুন সভাপতি নিজামুল হক, সম্পাদক কাওসার আজম

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি নিজামুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার কাওসার আজম। শুক্রবার মাদারীপুরের হর্টিকালচার সেন্টারে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই নতুন কমিটি নির্বাচন করা হয়।

নির্বাচন পরিচালনা করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল, ভোরের কাগজের হরলাল রায় সাগর ও কালবেলার ইউসুফ আরেফিনের সমন্বয়ে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি। নতুন কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি হিসেবে চপল মাহমুদ (আমাদের সময়), যুগ্ম সম্পাদক ফেরদৌস রহমান (এটিএন নিউজ), সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুসাইন (জাগোনিউজ), অর্থ সম্পাদক নুরে আলম (যায়যায়দিন), দপ্তর সম্পাদক ফারুক আহমাদ আরিফ (প্রতিদিনের বাংলাদেশ) এবং প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক হিসেবে সাইফুল মাসুম (আজকের পত্রিকা) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম সবুজ (সময়ের আলো), মুন্না রায়হান (ইত্তেফাক), ফয়জুল সিদ্দিকী (স্টার নিউজ), জাহিদুর রহমান (সমকাল) ও শাফিউল আল ইমরান (ডেসটিনি)।

এর আগে দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২৬ সেশনের কমিটির কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন তৎকালীন সভাপতি রফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাওসার আজম ও অর্থ সম্পাদক মোহাম্মদ আইনাল হোসেন। প্রতিবেদনটি সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভা শেষে কেক কাটার মাধ্যমে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

মা ইলিশ রক্ষায় ১১১ সংসদ সদস্যকে মৎস্যমন্ত্রীর ডিও লেটার

মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ সফলভাবে বাস্তবায়ন ও জনসচেতনতা বাড়াতে ৩৮ জেলার ১১১ জন সংসদ সদস্যকে ডিও…

14 minutes ago

সাতক্ষীরায় হাসপাতালে ঢুকে পিটুনি, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় মারধরের শিকার ওহিদুজ্জামান শামীম নামে এক যুবকের হাসপাতালে…

34 minutes ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, ভর্তি ২০৮৮ রোগী

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে…

53 minutes ago

কুয়েতের গৃহকর্মীর ৮৬.১ শতাংশই বাংলাদেশসহ এশিয়ার ৪ দেশের

কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, কুয়েতে কর্মরত মোট গৃহকর্মীর…

57 minutes ago

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমী উপলক্ষে ঢাকার রমনা কালীমন্দির পরিদর্শনকালে রাষ্ট্রপতি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়…

1 hour ago

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

আলবেনিয়ার রাজধানী তিরানায় টানা পঞ্চম দিনের মতো সরকারবিরোধী বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রী এদি রামার পদত্যাগ ও…

1 hour ago

This website uses cookies.