জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এসএমই ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দিবস ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে দেশ। এখন রায় কার্যকর করার লক্ষ্যেই তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। তিনি আরও বলেন, সরকারকেই এখন যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় এই গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম জানান, শেখ হাসিনা কীভাবে বা কাদের সঙ্গে দেশে ফিরবেন, তা বাংলাদেশ সরকারকেই ঠিক করতে হবে। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার দিল্লির সঙ্গে আলোচনা করবে, কারণ এখানে অন্য কোনো পক্ষ নেই। শেখ হাসিনার সিদ্ধান্ত তার ব্যক্তিগত নয়, বরং দিল্লি থেকে তাকে যতটুকু অনুমতি দেওয়া হয়, সে অনুযায়ীই তিনি কথা বলেন। তাই তার ফিরে আসা বা বিচার হওয়া মূলত দিল্লির সঙ্গে ঢাকার কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করছে। তিনি আরও উল্লেখ করেন যে, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল হিসেবে বিবেচিত নয়।
জুলাই বিপ্লবে অংশগ্রহণকারীদের যেকোনো পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতির কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা প্রস্তুত আছেন। তবে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো পাঁয়তারা হলে এবং সরকার তাতে প্রশ্রয় দিলে সরকারই সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষ, ৩০ হাজার আহত ব্যক্তি এবং ১ হাজার ৪০০ শহীদের পরিবার যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনার বিষয়ে তিনি বলেন, সরকার এ বিষয়ে চিন্তাভাবনা করছে এবং এটিই সঠিক পথ। শেখ হাসিনার বিরুদ্ধে রায় আগেই হয়ে গেছে, এখন তা কার্যকর করার পালা। তিনি স্পষ্ট করে বলেন, শেখ হাসিনা যদি দেশে ফেরেন, তবে তা কেবল ফাঁসির রায় কার্যকর করার জন্যই হবে।
সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও মজুতদারির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন…
বরগুনার বেতাগীতে জেন্ডার স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা ও মিডিয়া লিটারেসি বিষয়ে স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে সক্ষমতা…
বিমান বাংলাদেশের ঢাকা-টরন্টো ফ্লাইটের যাত্রীসেবা ও অব্যবস্থাপনার অভিজ্ঞতা তুলে ধরে ঢাকা-নিউইয়র্ক রুটে নতুন ফ্লাইট চালুর…
দেশের রপ্তানিমুখী শিল্প খাতের গতিশীলতা ফেরাতে ও বকেয়া নগদ সহায়তা দ্রুত বিতরণের জন্য ৫০০ কোটি…
নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ, উদ্ধারপ্রাপ্ত সারভাইভারদের পুনর্বাসন এবং তাদের জন্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে একটি…
চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ শতাংশ…
This website uses cookies.