আর্জেন্টিনার জার্সি গায়ে আর মাত্র দুই দিন পর শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। তাঁর এই বিদায়ী ম্যাচের টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গেই তা শেষ হয়ে গেছে চোখের পলকে। দলের মহা-তারকার বিদায় ঘিরে তৈরি হওয়া এই উন্মাদনা অবশ্য প্রত্যাশিতই ছিল বলে মনে করেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
মেসির বিদায়ী ম্যাচের আবেগঘন পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে স্কালোনি জানান, মনুমেন্তাল স্টেডিয়ামের মতো আরও পাঁচটি স্টেডিয়াম থাকলেও তা দর্শকে পূর্ণ হয়ে যেত। তিনি বলেন, সারা দেশ থেকে মানুষ তাকে বার্তা পাঠাচ্ছেন। মেসিকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, এখন শুধু এই মুহূর্তগুলো উপভোগ করার সময়। তবে মেসি যখন সত্যি সত্যি আর দলে থাকবেন না, তখন এক ধরনের নস্টালজিয়া বা শূন্যতা তৈরি হবে, যা তাদের সবসময় তাড়া করবে।
সমর্থকদের পাশাপাশি মেসির নিজের রোমাঞ্চ ও উত্তেজনাও অনুভব করতে পারছেন স্কালোনি। মনুমেন্তালে পা রাখার পর থেকে দিনটি সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে আলবিসেলেস্তে কোচ বলেন, এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে তিনি অত্যন্ত কৃতজ্ঞ। বিদায়ের আগে মেসির সঙ্গে আর মাত্র দুটি অনুশীলন সেশন বাকি রয়েছে এবং এই অল্প সময়টুকু তারা পুরোপুরি উপভোগ করতে চান।
দলে মেসির অনন্য প্রভাব ও তাঁর রেখে যাওয়া কীর্তি নিয়ে স্কালোনি বলেন, দেশের হয়ে খেলার প্রতি মেসির যে প্রবল আকাঙ্ক্ষা, সেটাই তাঁর সবচেয়ে বড় লেগ্যাসি। তিনি সবার আগে অনুশীলনে আসতেন এবং সবার শেষে মাঠ ছাড়তেন। নিজের যত্ন নেওয়া এবং প্রতিটি ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করার ধরণ সতীর্থরা খুব কাছ থেকে দেখেছে। মাঠের বাইরে থেকে এসব সাধারণ মানুষের চোখে না পড়লেও সতীর্থদের জন্য এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না।
মেসিকে ছাড়া ফুটবল এগিয়ে যাবে উল্লেখ করে স্কালোনি বলেন, মাঠে মেসিকে পাওয়ার অনুভূতি সম্পূর্ণ আলাদা। মাঠে নেমে তিনি যে আবহ তৈরি করেন, তা অন্য কারও মধ্যে দেখা যায় না। মেসি চলে গেলে আর্জেন্টিনা দল ঠিকই থাকবে, কিন্তু তাঁর এই অনন্য উপস্থিতি সবসময় মিস করবে ফুটবল বিশ্ব।
কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ৩০টির বেশি ব্যাংকের ডিজিটাল লেনদেন সেবা ব্যাহত…
পাবনার ঈশ্বরদীতে মোবাইলের শোরুমে কর্মচারীদের সঙ্গে হাতাহাতি ও মারামারির ঘটনায় ছাত্রদল নেতাসহ উভয় পক্ষের বেশ…
কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনায় ২৩ জন ভারতীয় নাবিককে…
ফ্রান্সে চলমান শিক্ষার্থী বিক্ষোভকে গণঅভিবাসনের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি…
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার লেনে উন্নীতকরণের কাজ শেষ হওয়ার আগেই এশিয়ান হাইওয়ে সড়কের প্রায় ২৫০ মিটার…
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৮১টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ…
This website uses cookies.