আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বাংলাদেশ দল ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে শক্তিশালী ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং সুপার সিরিজ পার হয়ে আসা একটি দল। অন্যদিকে, ‘এ’ গ্রুপে রাখা হয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আরেকটি সুপার সিরিজ খেলা দলকে।
আগামী ৭ অক্টোবর কেপটাউনে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল আসর মাঠে গড়াবে। এর ঠিক পরের দিন, অর্থাৎ ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত ও পাকিস্তানের লড়াইটি অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর জোহানেসবার্গে।
নতুন রূপের এই বিশ্বকাপে মূল গ্রুপ পর্বের আগে অনুষ্ঠিত হবে তিন দলের ‘সুপার সিরিজ’। এই পর্বের তিনটি ম্যাচ হবে ২, ৪ ও ৬ অক্টোবর এবং বিজয়ী দল মূল গ্রুপ পর্বে জায়গা করে নেবে। আগামী বছরের ২ অক্টোবর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর। ১৪ দলের এই বিশ্বকাপে সব মিলিয়ে ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আফ্রিকার মাটিতে ২৪ বছর পর ফিরছে পুরুষদের ওয়ানডে ক্রিকেটের বিশ্বমঞ্চ। টুর্নামেন্টের ১২টি ভেন্যুর মধ্যে দক্ষিণ আফ্রিকায় আটটি, জিম্বাবুয়েতে তিনটি এবং নামিবিয়ায় একটি ভেন্যুতে খেলা হবে।
১২ অক্টোবর: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড১৬ অক্টোবর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা১৯ অক্টোবর: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা২৩ অক্টোবর: বাংলাদেশ বনাম সুপার সিরিজ থেকে আসা দল
সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ধর্মীয় এই…
ফ্রানৎস কাফকার সাহিত্য কীভাবে ক্ষমতার অদৃশ্য কাঠামো ও ব্যক্তির অস্তিত্বের সংকটকে ফুটিয়ে তুলেছে, তা নিয়ে…
ফ্যাসিবাদীদের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে নিষিদ্ধঘোষিত কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে…
দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ‘১০ অক্টোবর চড়ারহাট গণহত্যা দিবস’। এ উপলক্ষে উপজেলা…
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের কিছু কর্মকর্তা…
গেতাফের বিপক্ষে লা লিগার ম্যাচে প্রথমবারের মতো বার্সেলোনার শুরুর একাদশে থাকছেন গাব্রিয়েল জেসুস। চোট ও…
This website uses cookies.