খেলাপ্রেমীদের জন্য আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) টেলিভিশনের পর্দায় রয়েছে ঠাসা ক্রীড়াসূচি। স্প্যানিশ লা লিগা, ইউরোপা লিগ এবং কারাবাও কাপের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ আজ সরাসরি সম্প্রচার করা হবে। এর মধ্যে লা লিগায় ঘরের মাঠে মাঠে নামবে বার্সেলোনা, যেখানে তাদের প্রতিপক্ষ রেসিং। অন্যদিকে কারাবাও কাপে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ইউরোপা লিগে মুখোমুখি হবে এসি মিলান ও বেনফিকা।
স্প্যানিশ লা লিগায় রাত ১১টায় মুখোমুখি হবে আতলেতিকো ও ওসাসুনা। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস ও ট্যাপ ম্যাড অ্যাপে। এরপর রাত ১টা ৩০ মিনিটে একই চ্যানেল ও অ্যাপে সরাসরি সম্প্রচার করা হবে বার্সেলোনা বনাম রেসিংয়ের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি।
ইউরোপা লিগের ম্যাচগুলোর মধ্যে রাত ১০টা ৪৫ মিনিটে ওমোনিয়া খেলবে সেল্তা ভিগোর বিপক্ষে, যা দেখা যাবে সনি স্পোর্টস ২ চ্যানেলে। একই সময়ে সনি স্পোর্টস ৫-এ সরাসরি দেখা যাবে আরারাত বনাম স্পার্তা প্রাগের ম্যাচটি। এরপর রাত ১টায় রয়েছে একাধিক ম্যাচ। সনি স্পোর্টস ১-এ এসি মিলান বনাম বেনফিকা, সনি স্পোর্টস ২-এ লেভারকুসেন বনাম সেলিয়ে এবং সনি স্পোর্টস ৫-এ অলিম্পিয়াকোস বনাম বিয়াওয়িস্তকের লড়াই সরাসরি সম্প্রচার করা হবে।
ইংলিশ ফুটবলের কারাবাও কাপে আজ মাঠে নামছে বেশ কয়েকটি বড় দল। এভারটন-উলভারহ্যাম্পটন ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১২-৪৫ মিনিটে, যা সরাসরি দেখা যাবে ফ্যানকোড অ্যাপে। এছাড়া রাত ১টায় ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ব্রাইটন এবং কভেন্ট্রি খেলবে অ্যাস্টন ভিলার বিপক্ষে। এই দুটি ম্যাচও সরাসরি সম্প্রচার করবে ফ্যানকোড।
বার্সেলোনা-রেসিং : রাত ১-৩০ মি., টি স্পোর্টস ও ট্যাপ ম্যাড
ওমোনিয়া-সেল্তা ভিগো : রাত ১০-৪৫ মি.সনি স্পোর্টস ২
ওমান উপকূলে এমভি কেপ দাও নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে মিসাইল হামলার শিকার হয়েছে। হামলায়…
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তিন বন্ধু বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল…
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের চাপের…
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
This website uses cookies.