Header Premium (728×90)

যুক্তরাষ্ট্রে ১৯ কোটি ডলার পাচারের দায়ে দোষ স্বীকার মাদুরোর ঘনিষ্ঠ সাআবের

ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স সাআব যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের একটি বড় ধরনের অভিযোগ স্বীকার করে নিয়েছেন। ফ্লোরিডার মায়ামির একটি আদালতে মঙ্গলবার এই দোষ স্বীকার করেন ৫৪ বছর বয়সী সাআব। আদালতের সঙ্গে হওয়া সমঝোতার শর্ত অনুযায়ী, তাকে ১৯ কোটি ৫০ লাখ ডলার জরিমানা প্রদানের পাশাপাশি মার্কিন তদন্তকারী কৌঁসুলিদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিতে হয়েছে। এই অপরাধের দায়ে সাআবের সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বিশ্লেষকদের মতে, মাদুরোর বিচারের আগে সাআবের এই দোষ স্বীকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামী বছর নিউ ইয়র্কের আদালতে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংক্রান্ত অভিযোগে বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

সাআবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি ভেনিজুয়েলার দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা কর্মসূচি থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। এরপর সেই অবৈধ অর্থ তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাচার করেন। গত মে মাসে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেন।

যুক্তরাষ্ট্রে সাআবের বিরুদ্ধে এটি দ্বিতীয় ফৌজদারি মামলা। এর আগে ২০২০ সালে প্রায় ৩৫ কোটি ডলার পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে ২০২৩ সালে একটি বন্দিবিনিময় চুক্তির আওতায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ক্ষমা করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…

9 minutes ago

বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…

9 minutes ago

স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড়

স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…

17 minutes ago

নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…

40 minutes ago

বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ

বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…

50 minutes ago

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…

57 minutes ago

This website uses cookies.