প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪: ০০
এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচের আগেই বাংলাদেশ নারী ক্রিকেট দলে বড়সড় ঝাঁকুনি। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। জাপান থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইমেইল পাঠিয়ে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তবে এখনই এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবি; চলমান এশিয়ান গেমসে জ্যোতির নেতৃত্বেই খেলবে বাংলাদেশ দল।
গত সোমবার গভীর রাতে দুবাই থেকে জাপানের নাগোয়ায় পৌঁছায় টাইগ্রেসরা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটাতে মঙ্গলবার বিশ্রামে থাকার পর বুধবার অনুশীলনে নামে দল। বৃহস্পতিবার চীনের বিপক্ষে এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের টস করতে জ্যোতিই মাঠে নামবেন বলে নিশ্চিত করেছে বিসিবি। তবে মাঠের লড়াইয়ের চেয়ে এখন টক অব দ্য কান্ট্রি জ্যোতির অধিনায়কত্ব ছাড়ার মেইল।
জ্যোতির ইমেইল পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন বিসিবির নারী উইংসের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তিনি জানান, এশিয়ান গেমসের পর দলের পারফরম্যান্স ও সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চলমান টুর্নামেন্টে জ্যোতিই অধিনায়ক থাকছেন। অন্যদিকে, নাগোয়া থেকে নারী দলের ম্যানেজার ফাইয়াজ ফোনে জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এবং তাদের বর্তমান মনোযোগ কেবল অনুশীলন ও চীনের বিপক্ষে ম্যাচ নিয়ে।
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পাশাপাশি জ্যোতির নিজের ব্যাটিং ফর্ম নিয়েও তীব্র সমালোচনা হয়। শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ রানারআপ হয়ে সেমিফাইনালে উঠলেও ভারতের কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নেয় দল। দলের সেরা ব্যাটার হওয়া সত্ত্বেও প্রয়োজনের সময় নিজেকে মেলে ধরতে পারেননি জ্যোতি। মূলত ব্যাটিংয়ে মনোযোগ ফিরিয়ে আনতেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০২২ সালের কমনওয়েলথ গেমসের আগে টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেওয়া জ্যোতি বাংলাদেশকে রেকর্ড সর্বোচ্চ ৮০টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে জয় এসেছে ৩২ ম্যাচে। তার অধীনেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে দীর্ঘ ১০ বছর পর বিশ্বকাপে জয়ের স্বাদ পায় বাংলাদেশ, পাশাপাশি নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষেও জয় আসে। তবে সাম্প্রতিক সময়ে ওয়ানডে বিশ্বকাপে ৮ দলের মধ্যে সপ্তম হওয়া এবং এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নেওয়ার মতো হতাশার মুখোমুখি হতে হয়েছে দলকে। এছাড়া মাঠের বাইরে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌরের সঙ্গে হ্যান্ডশেক না করার বিষয়টি নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল, যা বিসিবি জ্যোতির ব্যক্তিগত সিদ্ধান্ত বলে উল্লেখ করেছিল।
২০১৭ সালে ইসলামী ব্যাংক দখল করার পর ব্যাংকটিতে কোনো ধরনের বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই ৮…
দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের একটি টাউনশিপে পারিবারিক অনুষ্ঠানে তিন বন্দুকধারীর অতর্কিত হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭…
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…
চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে…
হলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে ও বড় পরিসরে নির্মিত…
This website uses cookies.