Header Premium (728×90)

চাঁদপুরে রেলওয়ের জঙ্গল পরিষ্কার করে তৈরি হলো খেলার মাঠ

চাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রেলওয়ের একটি জঙ্গল পরিষ্কার করে খেলার মাঠ তৈরি করা হয়েছে। ‘ক্লিন চাঁদপুর’ নামক একটি সংগঠনের উদ্যোগে এই জায়গাটি এখন শিশু-কিশোরদের খেলার উপযোগী হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে ঝোপঝাড় ও আবর্জনায় পূর্ণ থাকা এই স্থানটি পরিষ্কার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের নেতৃত্বে প্রায় ৩০ জন সদস্য এই অভিযানে অংশ নেন। তারা পুরো এলাকার ঝোপঝাড়, আগাছা ও জমে থাকা আবর্জনা অপসারণ করে জায়গাটিকে ব্যবহারের উপযোগী করে তোলেন।

স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে জায়গাটি পরিত্যক্ত থাকায় সেখানে নেশা ও জুয়ার আড্ডা বসত, যা আশপাশের বাসিন্দাদের জন্য ভীতিকর ও অস্বস্তিকর ছিল। বিশেষ করে শিশু-কিশোরদের স্বাভাবিক চলাচল ও খেলাধুলার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। স্থানীয়দের অনুরোধের পরিপ্রেক্ষিতে ক্লিন চাঁদপুর এই উদ্যোগ নেয়।

অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় অপরিচ্ছন্ন জায়গা পরিষ্কার রাখা জরুরি। সেই দায়িত্ববোধ থেকেই তারা নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। তিনি আরও জানান, এখন থেকে এই জায়গায় এলাকার শিশু-কিশোররা নির্বিঘ্নে খেলতে পারবে এবং ক্লিন চাঁদপুরের পক্ষ থেকে তাদের খেলাধুলার সামগ্রীও দেওয়া হবে। তাদের লক্ষ্য কেবল ময়লা পরিষ্কার করা নয়, বরং শিশু-কিশোরদের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। ভবিষ্যতে পরিত্যক্ত ও অপরিচ্ছন্ন জায়গাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে পরিষ্কার করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বাড়াতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সৌজন্য…

2 minutes ago

নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ

নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পরিস্থিতি আরও নির্ভুলভাবে মূল্যায়ন করতে যৌথ ঋণ টেকসই মূল্যায়ন কাঠামো (ডিএসএফ)…

11 minutes ago

বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই…

14 minutes ago

গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবীর খান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে মোহাম্মদ রুহুল কবীর খানকে…

22 minutes ago

মাদক সেবন ও কারবারে জড়িত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল কারাগারে

মাদক সরবরাহ ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বরগুনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল রুবেল হোসেনকে…

26 minutes ago

চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত কৃষক দল নেতা ফয়সাল

চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হওয়ার পর জাতীয়তাবাদী কৃষক দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ…

29 minutes ago

This website uses cookies.