দেশের পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং এর সার্বিক উন্নয়নে শীর্ষ ব্রোকারেজ হাউসগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএসইর বোর্ডরুমে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শীর্ষ ব্রোকারেজ হাউসের প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকের শুরুতে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, পুঁজিবাজারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়নের লক্ষ্যে অংশীজনদের বাস্তব অভিজ্ঞতা ও মতামত জানাই এই আলোচনার মূল উদ্দেশ্য। অংশীজনদের যৌক্তিক ও গঠনমূলক পরামর্শগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। প্রয়োজন অনুযায়ী এগুলো ডিএসইর বোর্ড এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, ডেরিভেটিভস মার্কেট চালুর প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। সফটওয়্যারসহ প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই এর কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে পাঁচটি ব্রোকারেজ হাউসের ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ডিএসই কাজ করে যাচ্ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম এই বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বলেন, পুঁজিবাজারের দীর্ঘদিনের কিছু অমীমাংসিত বিষয় এবং বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এটি একটি সময়োপযোগী উদ্যোগ। বাজারের বর্তমান কঠিন পরিস্থিতির মূল কারণগুলো চিহ্নিত করে তা থেকে উত্তরণের জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু সমস্যা চিহ্নিত করাই যথেষ্ট নয়, বরং সেগুলোর বাস্তবসম্মত সমাধানের পথও খুঁজে বের করা জরুরি।
বৈঠকে অংশ নেওয়া ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাজারের স্থিতিশীলতা রক্ষা, তারল্য বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। তারা দীর্ঘদিনের অনিষ্পন্ন বিষয়গুলো দ্রুত পর্যালোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দেন। নতুন ট্রেডিং কৌশল ও পণ্য প্রবর্তনের পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা প্রি-ওপেনিং সেশন পুনরায় চালুর কারিগরি ও বাস্তবসম্মত সম্ভাবনা খতিয়ে দেখার প্রস্তাব দেন বক্তারা। এছাড়া ব্রোকারেজ প্রতিষ্ঠানগুলোর আর্থিক ব্যয় ও তারল্য ব্যবস্থাপনার চাপ কমাতে 'মেম্বারস মার্জিন নেট-অফ' সুবিধা চালুর ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্কিমের মেয়াদ ও ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়টি পর্যালোচনার প্রস্তাবও আসে।
ব্রোকাররা ডিএসইর ইন্সপেকশন ও সার্ভিল্যান্স কার্যক্রমকে আরও নিয়মিত, তথ্যনির্ভর, ঝুঁকিভিত্তিক ও স্বচ্ছ করার পরামর্শ দেন। তারা স্বাভাবিক ট্রেডিং ভলিউমের চেয়ে অস্বাভাবিক মূল্য পরিবর্তন ও প্রকৃত অনিয়মকে বেশি গুরুত্ব দিয়ে সিস্টেমভিত্তিক তথ্য যাচাইয়ের পর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পুঁজিবাজারকে কেবল ইকুইটিনির্ভর না রেখে বন্ডসহ অন্যান্য আর্থিক ইন্সট্রুমেন্টের পরিধি বাড়ানোর তাগিদ দেওয়া হয় বৈঠকে। পাশাপাশি ডিলারদের ভূমিকা ও দায়িত্ব নির্ধারণে একটি সুস্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো তৈরির প্রস্তাব দেওয়া হয়।
বিদেশি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে নীতিগত ও প্রক্রিয়াগত বাধাগুলো দূর করা, বিনিয়োগকারী-কেন্দ্রিক সেমিনার আয়োজন এবং উচ্চ সম্পদসম্পন্ন বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে উৎসাহিত করা এবং দীর্ঘমেয়াদে শেয়ার বাইব্যাকের সুযোগ চালুর বিষয়টি পর্যালোচনার আহ্বান জানানো হয়।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা করেছেন যে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড…
ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগ…
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
This website uses cookies.