জিম্বাবুয়ের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার ব্রেন্ডন টেলর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে দীর্ঘতম ক্যারিয়ারের এক অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন। হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নেমে তিনি ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যান।
এই ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে ব্রেন্ডন টেলরের ক্যারিয়ারের মোট ব্যাপ্তি দাঁড়িয়েছে ২২ বছর চার মাস। এর আগে এই রেকর্ডের শীর্ষে থাকা শচীন টেন্ডুলকার ১৯৯০ থেকে ২০১২ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর তিন মাস ওয়ানডে ক্রিকেট খেলেছিলেন। ওয়ানডে ক্রিকেটের দীর্ঘতম ক্যারিয়ারের রেকর্ডে শচীনকে টপকে গেলেও সর্বাধিক ১৮,৪২৬ রান এবং ৪৬৩টি ম্যাচ খেলার অনন্য কীর্তি নিয়ে ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটার হিসেবে শচীনের শ্রেষ্ঠত্ব এখনো অক্ষুণ্ন রয়েছে।
বর্তমানে ৪০ বছর বয়সী ব্রেন্ডন টেলরের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০০৪ সালে। ধীরে ধীরে তিনি জিম্বাবুয়ে দলের অন্যতম প্রধান কান্ডারি হয়ে ওঠেন। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন তিনি। তবে অবসরের পর দুর্নীতিবিরোধী ও মাদকবিরোধী কোড লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে।
নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২৫ সালে পুনরায় প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন এই জিম্বাবুইয়ান ব্যাটার। মূলত ২০২৭ সালে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই ক্রিকেটে এই প্রত্যাবর্তন করেছেন ব্রেন্ডন টেলর।
শেরপুরের পুরাতন ব্রক্ষপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর…
ভোলার লালমোহনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন এবং সরকারের গুরুত্বপূর্ণ সেবামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন…
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩৩ জন…
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কার্যক্রম চালানো ২২টি পেমেন্ট প্ল্যাটফর্ম শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্ল্যাটফর্মে…
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২…
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পাবনায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রাণঘাতী এই রোগ…
This website uses cookies.