বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনী ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। ২৮ সেপ্টেম্বর রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি বাজারের কাছে এই হামলা চালানো হয়। এতে এখন পর্যন্ত অন্তত ৩৩ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এলাকাটির নিয়ন্ত্রণকারী বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে, এই বিমান হামলায় ৩৩ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৩৬ জন আহত হয়েছেন। স্থানীয় ত্রাণকর্মী দলের সদস্য ওয়াই হুন অংও হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।
ওয়াই হুন অং জানান, কিয়াউকতাও শহরটি সংঘাতের মূল কেন্দ্রস্থল থেকে বেশ দূরে অবস্থিত এবং এই সংঘাতের সঙ্গে শহরটির কোনো সম্পৃক্ততা নেই। আরাকান আর্মি ও ত্রাণকর্মীদের মতে, রাখাইনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে এটি অন্যতম।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। আরাকান আর্মিসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী দেশটির বিভিন্ন ফ্রন্টে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তবে রয়টার্স ঘটনাটির বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। মিয়ানমার সরকারের মুখপাত্রের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। এর আগে দেশটির সরকার দাবি করেছিল যে, বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে সামরিক বাহিনী সর্বোচ্চ সংযম প্রদর্শন করে থাকে।
বোয়িং উড়োজাহাজ কেনা নিয়ে কোনো গোপন এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।…
এশিয়ান গেমসের পুল ‘এ’-এর ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। সোমবার গিফু প্রিফেকচারাল…
শেরপুরের পুরাতন ব্রক্ষপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর…
ভোলার লালমোহনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন এবং সরকারের গুরুত্বপূর্ণ সেবামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন…
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কার্যক্রম চালানো ২২টি পেমেন্ট প্ল্যাটফর্ম শনাক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্ল্যাটফর্মে…
ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২…
This website uses cookies.