ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলা এবং এডিস মশার প্রজননস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে শুরু হয়েছে ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ-২০২৬। সোমবার (২৮ সেপ্টেম্বর) নগর ভবনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই জরিপ কার্যক্রম আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। জরিপের অংশ হিসেবে ডিএসসিসির আওতাধীন ৭৫টি ওয়ার্ডের প্রতিটিতে দৈবচয়ন ভিত্তিতে ৩০টি করে মোট ২ হাজার ২৫০টি বাড়ি থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে করপোরেশনের ১০টি অঞ্চলের মধ্যে মশার উপদ্রব এবং লার্ভার প্রধান উৎসগুলো শনাক্ত করা হবে।
জরিপ কার্যক্রমে ডিএসসিসি এবং স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার মোট ৭২ জন মাঠকর্মী সরাসরি অংশগ্রহণ করছেন। তথ্যের স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার জন্য তারা আধুনিক প্রযুক্তি ‘কোবো টুলবক্স’ অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন। জরিপটি সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ব্রেটু ইনডেক্স, হাউস ইনডেক্স, কনটেইনার ইনডেক্স এবং পিউপা ইনডেক্স নির্ধারণ করা হবে, যা পরবর্তীতে তথ্যনির্ভর মশক নিধন কার্যক্রমে সহায়তা করবে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে…
বোয়িং উড়োজাহাজ কেনা নিয়ে কোনো গোপন এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।…
এশিয়ান গেমসের পুল ‘এ’-এর ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। সোমবার গিফু প্রিফেকচারাল…
শেরপুরের পুরাতন ব্রক্ষপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর…
ভোলার লালমোহনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন এবং সরকারের গুরুত্বপূর্ণ সেবামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন…
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩৩ জন…
This website uses cookies.