দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে সোমবার (২৮ সেপ্টেম্বর) জানানো হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬৯ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় (সিটি করপোরেশনের বাইরে) ৪৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, বরিশাল বিভাগে ২৫৪ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রংপুর বিভাগে ৬২ জন এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে। এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৫ হাজার ৭৩০ জন।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান…
বোয়িং উড়োজাহাজ কেনা নিয়ে কোনো গোপন এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।…
এশিয়ান গেমসের পুল ‘এ’-এর ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। সোমবার গিফু প্রিফেকচারাল…
শেরপুরের পুরাতন ব্রক্ষপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর…
ভোলার লালমোহনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন এবং সরকারের গুরুত্বপূর্ণ সেবামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন…
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩৩ জন…
This website uses cookies.