Header Premium (728×90)

Categories: সারাদেশ

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পাবনায় সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালি পরবর্তী সময়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকরা অংশ নেন। সভায় বক্তব্য রাখেন ডা. আমিনুল হক ও ডা. রাফিয়া আফরোজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সঠিক সচেতনতা, সময়মতো চিকিৎসা এবং টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তিনি যেকোনো প্রাণীর কামড়ের পর অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা জলাতঙ্ক প্রতিরোধের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, কুকুর বা অন্য কোনো প্রাণী কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় টিকা নিতে হবে। এছাড়া প্রাণীদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

4 hours ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

5 hours ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

5 hours ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

5 hours ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

5 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

5 hours ago

This website uses cookies.