
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পাবনায় সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি পরবর্তী সময়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকরা অংশ নেন। সভায় বক্তব্য রাখেন ডা. আমিনুল হক ও ডা. রাফিয়া আফরোজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সঠিক সচেতনতা, সময়মতো চিকিৎসা এবং টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তিনি যেকোনো প্রাণীর কামড়ের পর অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা জলাতঙ্ক প্রতিরোধের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, কুকুর বা অন্য কোনো প্রাণী কামড়ালে আতঙ্কিত না হয়ে দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় টিকা নিতে হবে। এছাড়া প্রাণীদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চিকিৎসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২