Header Premium (728×90)

উত্তর কোরিয়া ম্যাচে জয়ের বিন্দুমাত্র সম্ভাবনা দেখছেন না বাটলার

জাপানের আইচি নাগোয়ায় আগামী ১৯শে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে এবারের এশিয়ান গেমসের। তবে তার আগেই আগামীকাল থেকে শুরু হচ্ছে গেমসের ফুটবল ইভেন্টের মাঠের লড়াই। নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী উত্তর কোরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। ওসাকার নাগাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আজ অফিসিয়াল প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন মারিয়া মান্দাদের প্রধান কোচ পিটার বাটলার। সেখানে ব্রিটিশ এই কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই ম্যাচটি নিয়ে বাংলাদেশকে বাস্তববাদী হতে হবে।

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দলের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে বাটলার বলেন, এই ম্যাচের জন্য আমাদের আলাদা বা বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমাদের মূল লক্ষ্য হলো মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া। নিজেদের প্রতি সৎ থেকে বলতে গেলে, এই ম্যাচে আমাদের জয়ের বিন্দুমাত্র সম্ভাবনাও কেউ দেখছে না। আর বাস্তবতার দিকে তাকালে হয়তো সেটাই সত্যি।

চলতি বছরের মার্চে এএফসি নারী এশিয়ান কাপে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৫-০ গোলের বড় ব্যবধানে হারতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। মাত্র ছয় মাসের ব্যবধানে আবারও নারী ফুটবলের সেই পরাশক্তিদের বিপক্ষে মাঠে নামছে বাটলারের শিষ্যরা। অতীতের সেই হারের স্মৃতি মনে করিয়ে দিয়ে কোচ বলেন, গত এশিয়ান কাপে আমরা তাদের কাছে ৫-০ গোলে হেরেছিলাম। সেবার আমরা মোটেও ভালো খেলতে পারিনি। তবে সেই হার আমাদের তরুণ মেয়েদের জন্য বড় একটি শেখার অভিজ্ঞতা ছিল।

এবারের টুর্নামেন্টে ‘এফ’ গ্রুপে খেলছে বাংলাদেশ। যেখানে তাদের অন্য প্রতিপক্ষগুলো হলো উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার। গ্রুপ পর্ব থেকে সেরা দুটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। এছাড়া তিন গ্রুপের মধ্যে সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দলও জায়গা করে নেবে শেষ আটে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও রায় অবমাননার অভিযোগে করা মামলায় দুই আইনজীবীর শুনানির…

2 minutes ago

বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে টানা ছয় দিন ধরে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বুধবার ব্রেন্ট ক্রুড ব্যারেলপ্রতি…

2 minutes ago

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।…

4 minutes ago

অক্টোবরে একদিনের ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি

২০২৬ সালের দুর্গাপূজায় সরকারি ছুটির সঙ্গে মাত্র একদিনের ব্যক্তিগত ছুটি নিলেই মিলবে টানা পাঁচ দিনের…

7 minutes ago

হোমনায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষক…

8 minutes ago

রুপির বিপরীতে শক্তিশালী টাকা, দুই বছরে মান বেড়েছে ১১.৬ শতাংশ

ভারতীয় রুপির বিপরীতে গত দুই বছরে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে বাংলাদেশি টাকা। এ সময়ে ভারতীয় মুদ্রার…

14 minutes ago

This website uses cookies.