Header Premium (728×90)

অভিষেকেই রাজাউল্লাহর ছক্কার বিশ্বরেকর্ড, এজবাস্টনে পাকিস্তানের লড়াই

এজবাস্টনে ইনিংস হারের চরম শঙ্কা থেকে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডকে ১৩০ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। দলের এই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের নায়ক ২১ বছর বয়সী অভিষিক্ত পেসার রাজাউল্লাহ। নবম উইকেটে মোহাম্মদ আব্বাসের সঙ্গে ১২১ রানের রেকর্ড জুটি গড়ার পথে রাজাউল্লাহ টেস্ট অভিষেকের এক ইনিংসে সর্বোচ্চ ৯টি ছক্কা মারার বিশ্বরেকর্ড স্পর্শ করেছেন।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে অষ্টম ব্যাটসম্যান হিসেবে যখন মোহাম্মদ ইমরান আউট হন, দল তখনো ইংল্যান্ডের চেয়ে ২ রানে পিছিয়ে। ইনিংস পরাজয় এড়ানোই যেখানে অসম্ভব মনে হচ্ছিল, সেখান থেকে খেলার গতিপথ বদলে দেন রাজাউল্লাহ ও মোহাম্মদ আব্বাস। ৭৫তম ওভারে ইমরান ফেরার পর ইংল্যান্ডকে পরবর্তী উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছে ৯৬তম ওভার পর্যন্ত। মাঝের ১২২ বলে ইংলিশ বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান এই দুই টেল এন্ডার।

মাত্র ৮টি প্রথম শ্রেণির ম্যাচের অভিজ্ঞতা নিয়ে টেস্টে নামা রাজাউল্লাহর প্রথম রানই আসে বাউন্ডারি থেকে। এরপর জশ টাংকে ছক্কা মেরে দলের ইনিংস পরাজয় এড়ান তিনি। মাত্র ৪৩ বলে ফিফটি পূর্ণ করে পাকিস্তানের পক্ষে অভিষেকে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েন এই তরুণ। শেষ পর্যন্ত ৬৩ বলে ৮১ রান করে দিনের শেষ ওভারে ড্যান লরেন্সের বলে স্টাম্পড হন তিনি। তাঁর এই বিনোদনদায়ী ইনিংসে ছিল ৪টি চার ও ৯টি ছক্কা। এই ৯টি ছক্কার মাধ্যমে ২০০৮ সালে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টিম সাউদির গড়া অভিষেকে সর্বোচ্চ ছক্কার ১৮ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসান রাজাউল্লাহ।

রাজাউল্লাহকে যোগ্য সঙ্গ দেওয়া মোহাম্মদ আব্বাস খেলেন ৪২ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। ৬৭ বলের ইনিংসে তিনি মারেন ২টি ছক্কা ও ৫টি চার। জশ টাংয়ের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে আব্বাস যখন ফেরেন, পাকিস্তানের রান তখন ৪৩৯ এবং লিড ১১৯। এই জুটিতে আসা ১০টি ছক্কা টেস্ট ইতিহাসের ১৪৯ বছরের ইতিহাসে শেষ তিন ব্যাটসম্যানের সম্মিলিত সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছে।

শেষ পর্যন্ত পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ৪৪৯ রানে অলআউট হলে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩০ রান। এর আগে প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ১৩৩ রান এবং ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে তোলে ৪৫৩ রান। চতুর্থ দিনে রান তাড়ায় নামবে ইংল্যান্ড।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

2 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

2 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

3 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

3 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

3 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

3 hours ago

This website uses cookies.