কন্নড় তারকা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ বক্স অফিসে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। ২০২৬ সালের অন্যতম আলোচিত এবং বড় বাজেটের এই প্যান-ইন্ডিয়া চলচ্চিত্রটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা থাকলেও মুক্তির পর তা বক্স অফিসে ধরে রাখতে পারেনি। মুক্তির দুই সপ্তাহের বেশি সময় পার হলেও বিশ্বব্যাপী ছবিটির আয় প্রায় ৩৪০ কোটি রুপিতেই থমকে আছে। ট্রেড বিশ্লেষকদের মতে, সিনেমাটির লোকসানের পরিমাণ ৩০০ থেকে ৩৫০ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে, যা একে বছরের অন্যতম বড় ব্যর্থতায় পরিণত করেছে।
ট্রেড বিশ্লেষক রমেশ বালা ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, ‘টক্সিক’ তার বাজেটের প্রায় ৬০ শতাংশ অর্থই তুলতে ব্যর্থ হয়েছে। যদিও সিনেমাটির প্রকৃত বাজেট নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি, তবে বিভিন্ন সূত্রমতে এর নির্মাণ ব্যয় ছিল প্রায় ৪৫০ কোটি রুপি। প্রচার, মুক্তি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে মোট বিনিয়োগ দাঁড়িয়েছিল ৫০০ কোটি রুপিরও বেশি। অথচ বিশ্বব্যাপী ছবিটির শেয়ার দাঁড়িয়েছে মাত্র প্রায় ১৫০ কোটি রুপিতে, যা প্রত্যাশার তুলনায় অত্যন্ত নগণ্য। শুধু কর্ণাটকেই নয়, ভারতের অন্যান্য অঞ্চলে এবং আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি ব্রেক-ইভেন পয়েন্ট ছুঁতে পারেনি।
অথচ ছবিটির শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর বিশাল সাফল্যের চার বছর পর বড় পর্দায় যশের প্রত্যাবর্তন এবং গীতু মোহনদাসের পরিচালনার পাশাপাশি নয়নতারা ও কিয়ারার মতো তারকাদের উপস্থিতি দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছিল। মুক্তির প্রথম দিনেই বিশ্বব্যাপী প্রায় ১৪০ কোটি রুপি আয় করে ‘টক্সিক’, যার মধ্যে ভারতের বাজার থেকেই আসে প্রায় ১০১ কোটি রুপি। তবে এই সাফল্য দীর্ঘস্থায়ী হয়নি। দ্বিতীয় দিনেই ভারতের বাজারে আয় নেমে আসে প্রায় ৩৭ কোটি রুপিতে। প্রথম সোমবার তা ১০ কোটির নিচে চলে যায় এবং ১৬তম দিনে এসে ভারতের বাজারে দৈনিক আয় দাঁড়ায় মাত্র ৩৯ লাখ রুপিতে। ১৫ দিন শেষে বিশ্বব্যাপী মোট আয় ছিল প্রায় ৩৩৯ কোটি ৩২ লাখ রুপি এবং ১৬ দিন শেষে ভারতে মোট আয় দাঁড়ায় প্রায় ২৪৮ কোটি ২৪ লাখ রুপি।
প্রেক্ষাগৃহে এই ভরাডুবির প্রভাব পড়েছে সিনেমাটির ওটিটি (ডিজিটাল) স্বত্ব বিক্রিতেও। মুক্তির আগে ওটিটি স্বত্ব বিক্রি না করার সিদ্ধান্ত প্রযোজকদের জন্য বড় ভুল প্রমাণিত হয়েছে। মুক্তির আগে যেখানে এর ওটিটি স্বত্ব প্রায় ২০০ কোটি রুপিতে বিক্রি হওয়ার আলোচনা ছিল, এখন তা নেমে এসেছে মাত্র ৩০ কোটি রুপিতে। রমেশ বালার মতে, আগে ওটিটি স্বত্ব বিক্রি করা হলে অন্তত ১০০ কোটি রুপির ক্ষতি এড়ানো যেত। সিনেমাটির স্যাটেলাইট স্বত্বের বিষয়টিও এখন পর্যন্ত অস্পষ্ট রয়ে গেছে।
‘টক্সিক’-এর এই বিপর্যয়কে এখন রামচরণ অভিনীত ‘গেম চেঞ্জার’ এবং প্রভাসের ‘আদিপুরুষ’-এর ব্যর্থতার সঙ্গে তুলনা করা হচ্ছে। ৩০০ থেকে ৪০০ কোটি রুপি বাজেটের ‘গেম চেঞ্জার’ বিশ্বব্যাপী আশানুরূপ ব্যবসা করতে না পেরে প্রায় ২০০ কোটি রুপির লোকসান গুনেছিল। অন্যদিকে ৫০০ থেকে ৭০০ কোটি রুপি বাজেটের ‘আদিপুরুষ’ রামায়ণ অবলম্বনে নির্মিত হয়েও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখোমুখি হয়। তবে ‘টক্সিক’-এর প্রথম দিনের উদ্বোধনী আয় এই দুটি সিনেমার চেয়েও শক্তিশালী ছিল, কিন্তু পরবর্তী সময়ে নাটকীয় ধসের কারণে এর লোকসান ‘আদিপুরুষ’ ও ‘গেম চেঞ্জার’—উভয়কেই ছাড়িয়ে যেতে পারে। এছাড়া মুক্তির পর ‘মির্জাপুর: দ্য মুভি’ এবং ‘হনুমান অংশ’র মতো সিনেমাগুলো বাজারে আসার পর ‘টক্সিক’ দ্রুত তার শো ও স্ক্রিন হারাতে শুরু করে, যা ছবিটির ঘুরে দাঁড়ানোর পথ পুরোপুরি বন্ধ করে দেয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…
জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। এই আলোচনার পর…
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
This website uses cookies.