প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৪০
কাউন্টি ক্রিকেটে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন সাসেক্সের তরুণ পেসার হেনরি ক্রোকোম্বে। এই বোলার মাত্র ৮ দিনের ব্যবধানে দুই ম্যাচে হ্যাটট্রিক করার বিরল এক মাইলফলক স্পর্শ করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করা সপ্তম বোলার হিসেবে তিনি নিজের নাম লিখিয়েছেন।
ক্রোকোম্বের এই হ্যাটট্রিকের যাত্রা শুরু হয়েছিল সমারসেটের বিপক্ষে ম্যাচে, যেখানে তিনি টানা তিন বলে তিন উইকেট তুলে নেন। সেই রেশ না কাটতেই এসেক্সের বিপক্ষে ম্যাচে তিনি পুনরায় হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান। এসেক্সের বিপক্ষে সেই ম্যাচে সাইমন হার্মার, জামান আখতার ও শেন স্নিটারকে আউট করে নিজের দ্বিতীয় হ্যাটট্রিকটি পূর্ণ করেন তিনি। তার বিধ্বংসী বোলিং তোপে পড়ে এসেক্স মাত্র ৫ রান যোগ করতেই ৫টি উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছিল।
টানা দুই ম্যাচে হ্যাটট্রিকের এমন চোখ ধাঁধানো পারফরম্যান্সের সুফল হাতেনাতে পেতে যাচ্ছেন এই তরুণ তারকা। ‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, এই কীর্তির পর শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন ক্রোকোম্বে। এর আগে চলতি বছরের জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন তিনি। এবার লিমিটেড ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের জার্সিতে তার অভিষেকের সম্ভাবনা আগের চেয়ে অনেক বেশি জোরালো হয়েছে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.