Header Premium (728×90)

Categories: জাতীয়

বোয়ালমারীতে ‘সর্বহারা’ পরিচয়ে ৮ শিক্ষককে হত্যার হুমকি ও চাঁদা দাবি

ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয় দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের আটজন কলেজশিক্ষককে মুঠোফোনে হুমকি ও চাঁদা দাবির ঘটনা ঘটেছে। টাকা না দিলে শিক্ষক ও তাঁদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে বোয়ালমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডিটি করেছেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহযোগী অধ্যাপক পরেশ কুমার পাল। তিনি ছাড়াও হুমকি পাওয়া অন্য চার শিক্ষক হলেন দেবাশীষ রায়, নিলয় কুমার সাহা, সজল কান্তি বিশ্বাস ও প্রদীপ কুমার সাহা। তাঁরা সবাই ওই কলেজের সহযোগী অধ্যাপক। এ ছাড়া একই ধরনের অভিযোগ জানিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক রবিন লস্কর ও স্বপন কুমার বিশ্বাস এবং বর্তমান সহযোগী অধ্যাপক সঞ্জীব কুমার রায়। ওই কলেজে বর্তমানে ৫৮ জন শিক্ষক কর্মরত আছেন।

শিক্ষক নিলয় কুমার সাহা জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে আটজন হিন্দু শিক্ষককে একইভাবে হুমকি দেওয়া হয়েছে, যার ফলে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদেরই এক সাবেক সহকর্মী ইতিমধ্যে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠিয়েছেন।

জিডিতে পরেশ কুমার পাল উল্লেখ করেন, বৃহস্পতিবার বেলা ১১টা ৫৭ মিনিটে ‘গৌতম বিশ্বাস’ নামে এক ব্যক্তি নিজেকে সর্বহারা পার্টির বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত সদস্য পরিচয় দিয়ে তাঁকে ফোন করেন। ওই ব্যক্তি দাবি করেন যে, তাঁদের কয়েকজন সদস্য কারাগারে আছেন এবং তাঁদের ছাড়াতে বিপুল অর্থের প্রয়োজন। তাই প্রত্যেক শিক্ষককে অন্তত ২৫ হাজার ৫০০ টাকা করে পাঠাতে বলা হয়। টাকা না দিলে খারাপ পরিণতির হুমকি দেওয়া হয়।

সহযোগী অধ্যাপক দেবাশীষ রায় জানান, তাঁকে ফোন করে ১ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করলে হুমকি দেওয়া হয় যে, তাঁর ছেলের পায়ে গুলি লাগলে যেভাবে টাকা সংগ্রহ করবেন, সেভাবেই টাকা পাঠাতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষক জানান, টাকা না দিলে রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারের ওপর ঘটা ঘটনার মতো নির্মম পরিণতির হুমকি দেওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, কোনো প্রতারক চক্র চরমপন্থী সংগঠনের নাম ব্যবহার করে এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

3 hours ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

4 hours ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

4 hours ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

4 hours ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

4 hours ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

4 hours ago

This website uses cookies.