ভারতের অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার রোহিত যাদবকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বয়সের তথ্য জালিয়াতির দায়ে তাকে এই শাস্তির মুখোমুখি হতে হয়েছে। মাসখানেক আগেও তিনি শ্রীলঙ্কা সফর করেছিলেন।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) তাদের খেলোয়াড়দের প্রাক্-মৌসুম নথিপত্র যাচাই করার সময় রোহিতের বয়সের তথ্যে বড় ধরনের গরমিল খুঁজে পায়। পিটিআইয়ের তথ্য অনুযায়ী, রোহিতের নামে ২০০৮, ২০০৯ ও ২০১০—এই তিনটি ভিন্ন জন্মসনদ পাওয়া গেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তার আধার কার্ডের তথ্যেও অসামঞ্জস্য ছিল। সিএবির নিবন্ধনে তার জন্মসাল ২০০৭ উল্লেখ থাকলেও, ২০১৭ ও ২০২০ সালে হালনাগাদ করা আধার রেকর্ডে জন্মসাল ছিল ২০০৬। পরবর্তীতে ২০২১ সালে সেটি পরিবর্তন করে ২০০৯ করা হয়।
বয়স সংক্রান্ত এই জালিয়াতির বিষয়টি সামনে আসার পর তাকে আসন্ন অস্ট্রেলিয়া সফরের ভারত অনূর্ধ্ব-১৯ দল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এদিকে রোহিত একা নন, একই অভিযোগে সিএবি আরও ৬৪ জন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে। তাদের মধ্যে ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের পেসার রবি কুমারও রয়েছেন। ক্রিকইনফোর তথ্যমতে, রবি কুমারের ক্ষেত্রে বয়সের গরমিল ছিল ৪০ মাসের বেশি। তার ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত বয়সভিত্তিক ক্রিকেটের সব রেকর্ড বাতিল বলে গণ্য হবে।
বয়স জালিয়াতি রোধে বিসিসিআই অতীতে বিভিন্ন পদক্ষেপ নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। ২০২০ সালে সংস্থাটি শাস্তির পাশাপাশি একটি সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছিল, যেখানে খেলোয়াড়রা স্বেচ্ছায় সঠিক জন্মতারিখ জমা দিলে সাময়িক বরখাস্ত থেকে রেহাই পেতে পারতেন। তবে পরবর্তীতে নিয়ম লঙ্ঘনের প্রমাণ মিললে তাদের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হচ্ছে।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন…
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলোতে বিদ্যুৎ সরবরাহ আধুনিকায়ন করতে ২০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন…
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের ভাষণের সময় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার…
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক…
গণমাধ্যমে সরকারের পাশাপাশি বিরোধী দলের বক্তব্যও তুলে ধরার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয়…
This website uses cookies.