ভারতের রাজধানী দিল্লির আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাওয়ার পর থেকেই বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে বজ্রপাত, ঝোড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টির আশঙ্কায় রাজধানীতে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)।
জন্মাষ্টমীর উৎসব উপলক্ষে বাইরে বের হওয়া দর্শনার্থীরা এই প্রবল বৃষ্টির কবলে পড়েছেন। বৃষ্টির তীব্রতা বাড়তে থাকায় অনেককে আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে দেখা গেছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত দিল্লির পালাম এলাকায় প্রায় ৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত নাজাফগড়ে ০ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়।
আইএমডির দুপুর ২টা ১৫ মিনিটে প্রকাশিত স্বল্পমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ২টা ১৫ মিনিট থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত দিল্লির বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর মধ্যে দু-একটি এলাকায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তরের পরবর্তী পূর্বাভাস অনুযায়ী, বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। আইএমডি জানিয়েছে, দিল্লির অধিকাংশ এলাকায় মাঝারি বৃষ্টির পাশাপাশি দু-একটি স্থানে ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এ সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং কোনো কোনো সময় এ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
রাজধানীর গুলশানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন…
This website uses cookies.