Header Premium (728×90)

কলম্বো টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত, পাডিক্কালের সেঞ্চুরি

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনেই শক্ত অবস্থান তৈরি করেছে সফরকারী ভারত। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩০০ রান সংগ্রহ করেছে তারা।

ভারতের এই বড় সংগ্রহের পেছনে সবচেয়ে বড় অবদান দেবদূত পাডিক্কালের। তিনি ১৯৩ বলে ১১৭ রানের এক চমৎকার সেঞ্চুরি উপহার দেন। এছাড়া দলের হয়ে ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। জয়সওয়াল ৪৫ রান করে বিদায় নিলেও অধিনায়ক গিল খেলেন ৫০ রানের অর্ধশতক রানের ইনিংস। মিডল অর্ডারে রবীন্দ্র জাদেজা ৪৩ এবং কেএল রাহুল ১৮ রান অবদান রাখেন।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আসিথা ফার্নান্দো। তিনি ৪৬ রান খরচায় একাই ৩টি উইকেট তুলে নেন। বাকি দুটি উইকেটের একটি লাহিরু কুমারা এবং অন্যটি কেশরা নুয়ান্থা লাভ করেন। লাহিরু ৩৮ রানে ১টি এবং নুয়ান্থা ৯৩ রানে ১টি উইকেট নেন।

প্রথম দিনের খেলা শেষে উইকেটে টিকে আছেন ধ্রুব জুরেল ও সারাংশ জৈন। জুরেল ৭ ও সারাংশ ৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। ব্যাটিং অনুকূল উইকেটে প্রথম দিনটি নিজেদের করে নেওয়ার পর ভারতের লক্ষ্য এখন দ্বিতীয় দিনে বড় সংগ্রহ গড়ে স্বাগতিক শ্রীলঙ্কার ওপর চাপ আরও বাড়িয়ে দেওয়া।

ভারত প্রথম ইনিংস : ৩০০/৫, ৮৫ ওভার (পাডিক্কাল ১১৭, গিল ৫০, জয়সওয়াল ৪৫, জাদেজা ৪৩, রাহুল ১৮; আসিথা ৩/৪৬, লাহিরু ১/৩৮, নুয়ান্থা ১/৯৩।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ায় ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই…

2 minutes ago

নেপাল ও তিব্বত সীমান্তে নতুন বন্যার আশঙ্কায় বিশেষজ্ঞরা

হিমালয়ের পাদদেশে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে মৃতের সংখ্যা ৩৫৯ ছাড়িয়েছে। তবে…

18 minutes ago

বড় পর্দায় ফিরছেন ‘স্কুইড গেম’ নির্মাতা, নতুন সিনেমার নাম ‘কে.ও. ক্লাব’

‘স্কুইড গেম’ দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া দক্ষিণ কোরিয়ার নির্মাতা হোয়াং দং-হিউক আবারও বড় পর্দার সিনেমা…

35 minutes ago

বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিলেন সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কোনোদিন পোষ্য…

39 minutes ago

উদ্যোক্তাদের দ্রুত ভ্যাট নিবন্ধন সম্পন্ন করার আহ্বান এনবিআরের

ব্যবসা পরিচালনায় কমপ্লায়েন্স নিশ্চিত করতে এবং আইনি জটিলতা এড়াতে যেসব উদ্যোক্তার এখনও ভ্যাট নিবন্ধন বা…

48 minutes ago

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতি নিচ্ছে উয়েফা

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার জেরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে…

53 minutes ago

This website uses cookies.