Header Premium (728×90)

বলেশ্বর নদে পাওয়া সেই পেট কাটা লাশটি বিডিআর সদস্য নজরুলের, ট্রাইব্যুনালে সাক্ষ্য

২০১০ সালে বাগেরহাটের বলেশ্বর নদ থেকে উদ্ধার হওয়া পেট কাটা ও সিমেন্টের বস্তা বাঁধা গলিত লাশটি নিখোঁজ বিডিআর সদস্য নজরুল ইসলামের ছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন শরণখোলা থানার তৎকালীন ওসি নিজাম উদ্দিন হাওলাদার। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির হয়ে তিনি এই জবানবন্দি দেন। আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে শতাধিক মানুষকে গুম, নির্যাতন ও হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে নবম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন এই সাবেক পুলিশ কর্মকর্তা।

বর্তমানে ৬০ বছর বয়সী অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার নিজাম উদ্দিন হাওলাদার ঘটনার সময় বাগেরহাটের শরণখোলা থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জবানবন্দিতে তিনি জানান, ২০১০ সালের ১৭ মে সরকারি বিশেষ কাজে তিনি বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েছিলেন। ওই দিন বেলা ৩টার দিকে থানার একজন চৌকিদার তাকে ফোন করে জানান, বলেশ্বর নদীর পশ্চিম তীরে একটি অজ্ঞাত লাশ পড়ে রয়েছে। গলিত লাশটির মাথা কাপড় দিয়ে ঢাকা, হাত-পা বাঁধা এবং শরীরে সিমেন্টের বস্তা বাঁধা ছিল। এছাড়া লাশটির পেট কাটা ছিল।

খবর পেয়ে ওসি নিজাম উদ্দিন থানার তৎকালীন এসআই ইকবালকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এসআই ইকবাল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। রাত হয়ে যাওয়ায় লাশটি থানায় নিয়ে আসা হয়। পচন ধরা লাশটি পরদিন সকালে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিচয় না মেলায় আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফন করা হয়।

ঘটনার দুই দিন পর এক ব্যক্তি ওসিকে ফোন করে দাবি করেন, উদ্ধার হওয়া লাশটি তার ভাইয়ের। তিনি জানান, আনুমানিক দুই-তিন মাস আগে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে তার ভাইকে অপহরণ করা হয়েছিল এবং এ নিয়ে কোটালীপাড়া থানায় একটি মামলাও রয়েছে। ওসির পরামর্শে চার-পাঁচ দিন পর মৃত ব্যক্তির দুই ভাই, স্ত্রী ও চাচা শরণখোলা থানায় আসেন। তারা নিহতের পরনের শার্ট ও প্যান্ট দেখে লাশটি শনাক্ত করেন।

থানায় আসা স্বজনরা পুলিশকে জানান, মৃত ব্যক্তি একজন সাবেক বিডিআর সদস্য, যার নাম নজরুল ইসলাম। পিলখানা ট্র্যাজেডির পর পলাতক অবস্থায় তিনি গোপালগঞ্জের একটি ক্লিনিকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলেন। ওসি তাদের জানান, অজ্ঞাত পরিচয় হিসেবে লাশটি ইতোমধ্যে বাগেরহাট কবরস্থানে দাফন করা হয়েছে। তবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে তারা লাশটি বুঝে নিতে পারবেন। এর কয়েক দিন পর খুলনা বিডিআরের একজন কর্নেল ফোন করে লাশটির বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার অনুরোধ জানিয়ে জানান যে বিডিআরের পক্ষ থেকেও ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হতে পারে।

উল্লেখ্য, এই মামলায় নজরুল ইসলামের স্ত্রী মুন্নি আক্তারও ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে তারা নিশ্চিত হয়েছেন যে উদ্ধার হওয়া লাশটি বিডিআর সদস্য নজরুল ইসলামেরই ছিল। গোয়েন্দা সংস্থার মাধ্যমে তারা জানতে পেরেছেন যে, জিয়াউল আহসানই তার স্বামীকে গুম করার পর হত্যা করিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সেন্ট গ্রেগরী কলেজে একাদশে ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর, আবেদন শুরু ১ সেপ্টেম্বর

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু…

6 minutes ago

সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারি, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে মদ্যপ অবস্থায় মারামারির ঘটনায় গুরুতর আহত আলমগীর হোসেন (২৭) নামের এক যুবক চিকিৎসাধীন…

21 minutes ago

দেশজুড়ে আশঙ্কাজনকহারে বেড়েছে খুন, ৭ মাসে ২০৭৬ হত্যাকাণ্ড

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গত সাত মাসে ঢাকাসহ…

53 minutes ago

২৯ আগস্ট থেকে চুয়াডাঙ্গায় আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা

চুয়াডাঙ্গায় বিভিন্ন রুটে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। দাবি আদায় না হলে ৩১…

1 hour ago

আষাঢ়িয়ারচর ব্রিজে ফাটল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর ব্রিজের ফাটল মেরামতের কাজের কারণে শুক্রবার সন্ধ্যা থেকে দাউদকান্দি পর্যন্ত…

2 hours ago

রূপপুর প্রকল্পে লিফট থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করার সময় লিফট থেকে পড়ে উজ্জ্বল খন্দকার…

2 hours ago

This website uses cookies.