কোপা লিবার্তাদোরেস থেকে রোজারিও সেন্ট্রালের বিদায়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল দি মারিয়া। বৃহস্পতিবার কোপা লিবার্তাদোরেসের রাউন্ড অব ১৬-এর দ্বিতীয় লেগে করিন্থিয়ানসের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে রোজারিও সেন্ট্রাল। এই হারের পর ৩৭ বছর বয়সি অভিজ্ঞ এই উইঙ্গার নিজের অবসরের সম্ভাবনার কথা জানিয়েছেন।
ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে দি মারিয়া বলেন, এটি একটি কঠিন মুহূর্ত। আমার স্বপ্ন ছিল অন্যরকম। ইচ্ছা ছিল খেলা চালিয়ে যাওয়ার। তবে এটাই ফুটবল। এখন আমাকে চিন্তা করে দেখতে হবে আমি সামনে কী করতে চাই। ফক্স স্পোর্টসের কাছেও তিনি নিজের হতাশা প্রকাশ করে বলেন, আমাদের গোল করার সুযোগ ছিল, কিন্তু আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম ম্যাচটি সেভাবে এগোয়নি। আমরা বেশ লড়াই করেছি, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।
এই মুহূর্তটি দি মারিয়ার জন্য আরও আবেগঘন ছিল কারণ ১২ বছর আগে ঠিক এই স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করেছিলেন তিনি, যা তাকে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ফাইনালের দিকে এগিয়ে নিয়েছিল। দীর্ঘ ১৮ বছর ইউরোপের ফুটবলে দাপট দেখানোর পর ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরে আসেন তিনি। গত জুনে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করার কথা ছিল, যখন তার বয়স হবে ৩৯ বছর। তবে সাম্প্রতিক মন্তব্যে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরের ইঙ্গিত দিয়েছেন এই তারকা। রোজারিও সেন্ট্রালে ফেরার পর এখন পর্যন্ত ৪৩টি ম্যাচ খেলে ১৪টি গোল করার পাশাপাশি ৭টি গোলে সহায়তা করেছেন দি মারিয়া।
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যুর…
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত এসেনশিয়াল ড্রাগস লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার…
দিল্লির যন্তর মন্তরে অনুমতি ছাড়া প্রবেশ ও বিক্ষোভের ঘটনায় ককরোচ জনতা পার্টির দুই নেতাকে পাঁচ…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া তার প্রথম সংবাদ সম্মেলনে ভুলবশত ট্রাম্পকে…
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মেয়াদের মাঝামাঝি সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, প্রাপ্তি ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো পর্যালোচনার…
দেশের তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান…
This website uses cookies.