Header Premium (728×90)

ফিলিস্তিনি ফুটবলে প্রাণের সঞ্চার: শুরু হচ্ছে থাউজ্যান্ড মার্টিয়ার্স কাপ

দীর্ঘ প্রায় তিন বছরের স্থবিরতা কাটিয়ে ফিলিস্তিনে আবার ফিরছে ফুটবল। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) আগামী ৪ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ঘরোয়া ক্লাব ফুটবলের কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। এই প্রত্যাবর্তনের প্রথম টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে 'থাউজ্যান্ড মার্টিয়ার্স কাপ' বা হাজারও শহীদের স্মরণে কাপ।

পশ্চিম তীরের আল-বিরেহতে অবস্থিত জোসেফ ব্লাটার একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিএফএ সভাপতি জিব্রিল রাজুব এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি জানান, এই আয়োজনের মূল লক্ষ্য হলো ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করা এবং দেশে ও প্রবাসে থাকা মানুষের মধ্যে আশার আলো ছড়িয়ে দেওয়া। একই সঙ্গে তিনি চলমান আর্থিক ও নিরাপত্তাজনিত সংকট মোকাবিলায় ফিফা এবং আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

টুর্নামেন্টের নামকরণের পেছনে রয়েছে গভীর আবেগ ও স্মৃতি। পিএফএর তথ্যমতে, গত তিন বছরের সংঘাতময় সময়ে নিহত ১,০১৪ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদকে শ্রদ্ধা জানাতেই এই নামকরণ করা হয়েছে। পশ্চিম তীর, গাজা ও লেবাননের জন্য আলাদা তিনটি ট্রফি তৈরি করা হচ্ছে এবং প্রতিটি ট্রফিতে ওই ১,০১৪ জন ক্রীড়াবিদের নাম যুক্ত থাকবে।

টুর্নামেন্টে অংশ নিতে মোট ২২৬টি ক্লাবকে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে পশ্চিম তীরের ১৪৬টি, গাজার ৪৪টি এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরের ৩৬টি ক্লাব রয়েছে। প্রতিযোগিতার প্রাথমিক পর্বে অঞ্চল ও ফুটবল অ্যাসোসিয়েশনের শাখাভিত্তিক গ্রুপ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে তিনটি অঞ্চলে একই সঙ্গে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। পশ্চিম তীরে জাবাল আল-মুকাবের লড়বে শাবাব আল-খলিলের বিপক্ষে, গাজায় শাবাব রাফাহর মুখোমুখি হবে খাদামাত রাফাহ, এবং লেবাননের আইন আল-হিলওয়া শরণার্থী শিবিরে আল-আনসার ও আল-নাহদা একে অপরের মোকাবিলা করবে।

অর্থনৈতিক ও অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলায় পিএফএ ঘোষণা করেছে যে, যোগ্যতা পূরণকারী প্রতিটি ক্লাবকে সমান আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা সরঞ্জাম কেনা ও যাতায়াতের খরচ মেটাতে ব্যবহৃত হবে। জিব্রিল রাজুবের মতে, এই টুর্নামেন্ট কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং এটি ফিলিস্তিনি ক্রীড়াঙ্গন পুনর্গঠনের একটি সূচনা। বর্তমানে অন্তর্বর্তীকালীন হিসেবে এই আসর আয়োজন করা হলেও, আগামী মৌসুমে নিয়মিত লিগ কাঠামো চালুর পরিকল্পনা রয়েছে পিএফএর। ধ্বংসস্তূপের পাশে গড়িয়ে যাবে বল, উঠবে গোলের উল্লাস আর সেই মুহূর্তে ফুটবল হয়তো আবার মনে করিয়ে দেবে, জীবন থেমে থাকে না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ‘ভালোবাসায় বাড়ানো হাত’-এর ওপর আয়োজিত বই পর্যালোচনা প্রতিযোগিতার বিজয়ীদের…

7 minutes ago

ইয়াবা মামলায় মৃত্যুদণ্ড: সোনা মিয়া পরিচয়ে কারাগারে অন্যজন

কক্সবাজারে ইয়াবা উদ্ধারের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া এক আসামিকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কারাগারে থাকা…

22 minutes ago

গবেষণা ও উদ্ভাবনে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দিচ্ছে ইউআইইউ

চতুর্থ শিল্পবিপ্লব ও দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক কর্মবাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও উদ্ভাবনী মানবসম্পদ তৈরিতে কাজ…

35 minutes ago

মৌলভীবাজারে রেলিং ভেঙে খালে পড়ল তেলবাহী ট্রাক, চালক নিহত

মৌলভীবাজারের রাজনগরে ধামাইপার ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী একটি ট্রাক নিচে পড়ে চালক নিহত হয়েছেন। এ…

37 minutes ago

এসএসসিতে ফেল করে চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীর আত্মহত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ফেল করায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নুপুর কর্মকার নামের এক…

50 minutes ago

শিল্পের গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে, উৎপাদন সংকটে হাজারো কারখানা

তীব্র লোডশেডিং সামাল দিতে শিল্প খাতে গ্যাসের বরাদ্দ কমিয়ে বিদ্যুৎ কেন্দ্রে বাড়ানো হয়েছে। এতে সারা…

52 minutes ago

This website uses cookies.