রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ‘ভালোবাসায় বাড়ানো হাত’ শীর্ষক বই পর্যালোচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বইটির লেখক ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক মো. ফৈয়াজ খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান শেখ মোহাম্মদ শফিউল ইসলাম।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ইউআইইউর ইংরেজি, পরিবেশ ও উন্নয়ন অধ্যয়ন (ইডিএস) এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের শিক্ষার্থীরা। তারা বইটির ওপর তাদের সৃজনশীল চিন্তাভাবনা, নিজস্ব উপলব্ধি এবং সমালোচনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী মিয়াজী হোসাইন আবরার, দ্বিতীয় হয়েছেন একই বিভাগের ফারহানা ফাইজা এবং তৃতীয় স্থান অধিকার করেছেন পরিবেশ ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের মাশরাফি কামাল। বিজয়ীদের যথাক্রমে ল্যাপটপ, মনিটর ও হেডফোন পুরস্কার হিসেবে দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থীকে সনদ ও তিনটি করে বই প্রদান করা হয়েছে।
পুরস্কার বিতরণী পর্বে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বইটির বিষয়বস্তু এবং এটি লেখার পেছনের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, বই পড়ার মাধ্যমে মানুষ কেবল জ্ঞান অর্জন করে না, বরং জীবন, মানুষ ও সমাজকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার সুযোগ পায়। তরুণ প্রজন্মের মানবিক মূল্যবোধ, চিন্তাশক্তি ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে বই পড়ার কোনো বিকল্প নেই।
অধ্যাপক মো. ফৈয়াজ খান তরুণদের মাঝে নিয়মিত বই পড়ার অভ্যাস ও পাঠ-পর্যালোচনার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া বলেন, বই মানুষের চিন্তার জগতকে সমৃদ্ধ করে এবং সমাজকে গভীরভাবে বুঝতে সাহায্য করে। শিক্ষার্থীদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় ছিল জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানটি, যা গেয়ে শোনান শিল্পী সাফওয়ানা নাওয়ার প্রতীক্ষা এবং জোয়ান বায়াজের ‘সং অব বাংলাদেশ’ পরিবেশন করেন শিল্পী ব্যামি রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের পাশাপাশি গীতিকার ও সুরকার কবির বকুল, স্কিলআপারের সিইও শামীম হুসাইন, লেখক রাহিতুল ইসলাম ও প্রথমা ডটকমের সমন্বয়ক রাসেল রায়হান উপস্থিত ছিলেন। আয়োজনে সহযোগী হিসেবে ছিল প্রথমা ডটকম ও স্কিলআপার।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা থেকে মাদ্রাসাসহ দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের জোর…
আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় অসামান্য অবদানের জন্য ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত…
নেত্রকোণার মোহনগঞ্জে নিখোঁজ হওয়ার পরদিন ফজলুর রহিম কাজল নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার…
রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও খালেদা জিয়ার ছবিসহ গ্রাফিতি…
লালমনিরহাটে পারিবারিক জমির বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপি ও দলের নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা…
বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিপন্ন বন্যপ্রাণী ভারতে পাচার করছে শক্তিশালী…
This website uses cookies.